হোম > জাতীয়

আজ থেকে দিনে দুই বেলা চলবে সংসদ অধিবেশন

আমার দেশ অনলাইন

অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশকে আইনে রূপান্তরের সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় জাতীয় সংসদ অধিবেশন আজ মঙ্গলবার থেকে দিনে দুই বেলা (দুই সেশনে) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রথম দফায় সকাল সাড়ে ১০টায় বৈঠক শুরু করে দুপুরে মুলতবি দেওয়া হবে। এরপর বেলা সাড়ে ৩টায় শুরু করে রাত পর্যন্ত চলবে।

গতকাল সোমবার কার্যোপদেষ্টা কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে চিফ হুইপ নূরুল ইসলাম জাতীয় সংসদকে জানিয়েছেন।

সোমবার আসরের নামাজের জন্য ২০ মিনিট বিরতি দেওয়া হলেও এক ঘণ্টার বেশি সময় পরে মুলতবি বৈঠক শুরু হয়। বৈঠক দেরি শুরুর কারণ সংসদে ব্যাখ্যা দেন চিফ হুইপ নূরুল ইসলাম।

তিনি বলেন, ১৩৩টি অধ্যাদেশ ৯ এপ্রিলের মধ্যে পাস করতে হবে। কার্যোপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে মঙ্গলবার থেকে সকাল-বিকেল দুইবেলা অধিবেশন বসবে। প্রয়োজনে শুক্রবারও বৈঠক বসবে। সময় স্বল্পতার কারণে সবগুলো বিলের কপি আগে দেওয়া যায়নি। এজন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

তিনি বলেন, যেসব বিলে বিশেষ কমিটিতে সবাই একমত হয়েছিল সেগুলো এখন পাস হয়ে যাক। যেগুলোতে নোট অব ডিসেন্ট আছে বা সংশোধনী আছে, সেগুলো আলাদাভাবে আগামীকালের মধ্যে সব উপস্থাপনের আপ্রাণ চেষ্টা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো আইনে রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯টি অধ্যাদেশ এরই মধ্যে বিল আকারে পাস হয়েছে। এর মধ্যে গতকাল ৬ এপ্রিল সাতটি বিল পাস হয়েছে। একই দিনে আরো তিনটি বিল উত্থাপিত হয়েছে।

তবে সেগুলোর ওপর বিরোধী দলের আপত্তি থাকায় পরবর্তী কার্যদিবসে আলোচনা শেষে সেগুলো পাস হতে পারে। সাংবিধানিক বাধ্যবাধকতায় আগামী ১২ তারিখের মধ্যে অধ্যাদেশগুলো বিল পাসের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। সেজন্য সময় স্বল্পতার কারণে মঙ্গলবার থেকে দিনে দুই বেলা অধিবেশন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সূত্র।

চড়া দাম দিয়েও বিদ্যুৎ পাচ্ছেন না গ্রাহক

ল্যান্ডিং গিয়ার উত্তোলন সমস্যায় নভোএয়ারের জরুরি অবতরণ

সুখরঞ্জন বালী গুম: সাবেক এএসপি ফজলুর কারাগারে

পাবলিক বিশ্ববিদ্যালয়ে গবেষণা খাতে বরাদ্দ ১৩ শতাংশ বেড়েছে: ইউজিসি

চার খলিফার নামে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাটালিয়ন, গা জ্বলছে ভারতের

প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আইনি সংস্কারের তাগিদ তথ্যমন্ত্রীর

অপতথ্য ও গুজব মোকাবিলায় প্রয়োজন সত্য সাংবাদিকতা

‘তারেক রহমান কি আদৌ বাংলাদেশকে ভালোবাসেন?’ সোমা ইসলামের প্রশ্ন

উন্মুক্ত জলাশয়ে প্রকৃত মৎস্যজীবীদের অবাধ মাছ আহরণ নিশ্চিত করবে সরকার

দেশে থামছেই না হামের প্রকোপ, প্রাণ গেল আরো ৫ শিশুর