হোম > জাতীয়

সরকারি কোয়ার্টারের অপরিচ্ছন্নতায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, সময় দিলেন ২ সপ্তাহ

স্টাফ রিপোর্টার

রাজধানীর আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টারের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরো এলাকা পরিষ্কার করে বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুই সপ্তাহের সময় বেঁধে দিয়েছেন তিনি।

শনিবার আজিমপুর সরকারি কোয়ার্টার আকস্মিক পরিদর্শনে গিয়ে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

পরিদর্শনকালে কোয়ার্টারের বিভিন্ন এলাকা, চলাচলের পথ ও আশপাশের পরিবেশ ঘুরে দেখেন তিনি। পরিচ্ছন্নতার ঘাটতি চোখে পড়লে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এর কারণ জানতে চান। একই সঙ্গে কোয়ার্টারের রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী আগামী দুই সপ্তাহের মধ্যে কোয়ার্টারের সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি নিশ্চিত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

এ সময় কোয়ার্টারের বাসিন্দারা অপরিচ্ছন্ন পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। আবাসিক এলাকার পরিবেশ উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তারা।

প্রধানমন্ত্রী বাসিন্দাদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পরিদর্শনের একপর্যায়ে কোয়ার্টারে বসবাসরত শিশুদের সঙ্গেও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

শাহজালালে ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী

সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ স্থানে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

ডেঙ্গুতে আরো ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৭২

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৩৫

শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারি গুদামে সার, চরে চরে হাহাকার

সতর্ক করার পরও ফায়ার লাইসেন্স ছাড়া চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট

কক্সবাজারের রিসোর্টে আগুনে নিহতের ঘটনায় জামায়াতের শোক

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী