হোম > জাতীয়

হাম ও উপসর্গে আরো ১২ শিশুর মৃত্যু

আমার দেশ অনলাইন

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরো ১২ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন নিশ্চিত হামে মারা গেছে। অন্য আটজনের হাম উপসর্গ ছিল।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য দেয়া হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

এই সময়ে সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ১৯২ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৫৫ হাজার ৬১১ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১১১ জন, গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা সাত হাজার ৪১৬ জন।

১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১৭৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৫৫ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরো আটজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৩৭৭ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরো চারজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত নিশ্চিত হামে ৭৪ জনের মৃত্যু হয়েছে।

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক স্বাক্ষর

কাজী নজরুল-হাদির কবর জিয়ারত শেষে সীমান্তে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন তারেক রহমান

জাতীয় চিড়িয়াখানা আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু

সীমান্তে লাশ মাড়িয়ে দুটো দেশের সত্যিকারের বন্ধুত্ব হতে পারে না: আসিফ নজরুল

কৃষিতে দক্ষ জনবল নিয়োগ নিশ্চিত করতে হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

বর্তমান সরকারের উন্নয়নের ফাঁদে পড়ার প্রয়োজন নেই

মে মাসের ১৩ দিনে রেমিট্যান্স এলো ২১ হাজার ৩৯৫ কোটি টাকা

যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রীর সভা

জবাবদিহিমূলক প্রযুক্তিনির্ভর প্রশাসন গঠনের আহ্বান তথ্যমন্ত্রীর