হোম > জাতীয়

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে

স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইন্ডিয়ায় পলাতক গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে মন্তব্য করে আজ সংবাদমাধ্যমে বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও আল্লামা সাজেদুর রহমান। বিবৃতিতে তারা বলেন, ইন্ডিয়ায় শেখ হাসিনার বিচার বানচাল করতে ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।

তারা বলেন, “সুষ্ঠু, স্বচ্ছ ও বিতর্কমুক্ত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইন্ডিয়ায় পলাতক গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেওয়ায় ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। শহীদদের পরিবারে প্রশান্তি এসেছে। শোকে পাথর হওয়া মজলুমদের চোখ ও হৃদয়গুলো আনন্দে সিক্ত হয়ে উঠেছে। এজন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। ফ্যাসিস্টদের বিচার বানচাল করতে ইন্ডিয়ার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।”

তারা আরও বলেন, “আজকে আমাদের স্পষ্ট বার্তা, হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের বিজয় আরো পাকাপোক্ত হয়েছে। এ রায় যুগে যুগে ন্যায়বিচারের দৃষ্টান্ত হয়ে থাকবে এবং একইসঙ্গে এ রায় শাহবাগপ্রসূত বিচারিক হত্যাকাণ্ডের কলঙ্ক মোচনের সূচনাও ঘটিয়েছে। আর ভবিষ্যতে, যারা ক্ষমতায় গিয়ে আবারও ফ্যাসিস্ট ও স্বৈরাচার হয়ে উঠতে চাইবে, তাদেরকেও হাসিনা ও আওয়ামী লীগের পরিণতি বরণ করতে হবে।”

হেফাজত নেতৃবৃন্দ বলেন, “জুলাই গণহত্যা ছাড়াও পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরের গণহত্যার বিচার দ্রুত শুরু করতে হবে। ভারতের চিহ্নিত সেবাদাস জাতীয় পার্টি ও ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দল হিসেবে বিচারপূর্বক আজীবন নিষিদ্ধ করতে হবে। অন্যথায়, চব্বিশের পরাজিত শক্তি ইন্ডিয়ান আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদ বারবার মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে।”

তারা আরও বলেন, “ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্রের ফ্যাসিবাদী কাঠামোর বিলয় ঘটাতে হবে। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের জোর দাবি, বাংলাদেশকে সুশাসন, ন্যায়বিচার ও নাগরিকবান্ধব একটি রাষ্ট্রে রূপ দিতে অবিলম্বে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের আইনি পটভূমি ও বাধ্যবাধকতা নিশ্চিত করুন। এর কোনো বিকল্প নেই।”

তারা বলেন, “পরিশেষে, আমরা পতিত ফ্যাসিস্ট হাসিনার দৃষ্টান্তমূলক সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর টিমকে সাধুবাদ জানাচ্ছি।”

এসআর

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানি মন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের