হোম > জাতীয়

ফয়সাল-আলমগীরকে দিল্লি নিয়ে গেছে এনআইএ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

শরীফ ওসমান হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল করিম ও আলমগীরকে আরো জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নিয়ে গেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতেই কলকাতা থেকে তাদের বিমানে করে দিল্লিতে নেওয়া হয়। মঙ্গলবার তাদের এনআইএর বিশেষ আদালতে তোলার কথা।

গত ২২ মার্চ জাতীয় তদন্ত সংস্থার পক্ষ থেকে কলকাতার বিধাননগর আদালতে দুই অভিযুক্তকে জেরার আবেদন জানানো হয়। বিচারক প্রথমে তাতে সম্মতি দেন।

তবে ২৩ মার্চ সকালে এনআইএ ফের নতুন পিটিশন জমা দিয়ে জানায়, দমদম কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা নিয়ে তারা আশঙ্কায় রয়েছে এবং সেখানে জিজ্ঞাসাবাদ করতে চায় না।

এরপর বিচারক অভিযুক্তদের দিল্লিতে নিয়ে যাওয়ার অনুমতি দেন। সেই অনুযায়ী, রাতেই তাদের দিল্লিতে স্থানান্তর করা হয়।

গত রোববার বিচারক নিশান মজুমদার ফয়সাল করিম ও আলমগীরকে ১২ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন।

এই সময়ের মধ্যে জেলে গিয়ে তাদের জেরা করতে পারবে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ) ও এনআইএ। পরবর্তী শুনানির তারিখ ছিল ২ এপ্রিল।

দুই অভিযুক্তের বিরুদ্ধে আনলফুল অ্যাক্টিভিটিস (প্রিভেনশন) অ্যাক্টের ১৬ ও ১৮ ধারায় মামলা হয়েছে। এই ধারাগুলোর অভিযোগ হলো সন্ত্রাসী হামলার পরিকল্পনা, সহায়তা বা প্ররোচনার চেষ্টা। এই ধরনের অপরাধে শাস্তি হিসেবে কমপক্ষে ৫ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে।

তবে আদালত থেকে বের হওয়ার সময় ফয়সাল দাবি করেন, তিনি হাদি হত্যার সঙ্গে জড়িত নন। তাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে। সিসিটিভিতে গুলি করার কোনো প্রমাণ নেই।

গত ৭ মার্চ উত্তর ২৪ পরগনার বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ এসটিএফ।

সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জামে সজ্জিত করার সুপারিশ

জলবায়ু পরিবর্তন মোকাবিলা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার: প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণে প্রযুক্তিগত সহায়তায় এআই অ্যাপ ‘মাইট্রি’

তরুণদের এআই ও রোবটিক্স গবেষণায় প্রধানমন্ত্রীর সমর্থনের আশ্বাস

৪৯তম বিসিএসে নিয়োগ পেলেন যারা

৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৬১১ জন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে যা জানাল মন্ত্রণালয়

দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ

৪৩ কোটি টাকা আত্মসাৎ: পিকে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

‘তাদের মাথায় বাসস্ট্যান্ড দখল ছাড়া আর কিছু নেই’