হোম > জাতীয়

ঈদুল আজহা কবে জানা যাবে আজ

স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদুল আজহা কবে অনুষ্ঠিত হবে, তা আজ বুধবার জানা যাবে। আজ জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে ঈদের তারিখ নির্ধারণ করা হবে।

সূত্রমতে, আজ চাঁদ দেখা গেলে কাল থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সে পরিপ্রেক্ষিতে ৭ জুন ১০ জিলহজ পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে। আর আজ চাঁদ না দেখা গেলে ঈদ হবে ৮ জুন।

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা এবং ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) কমিটির সভা অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

দেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বর : ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর : ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

এদিকে সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার দেশটির সুপ্রিম কোর্ট থেকে চাঁদ দেখার ঘোষণা দেওয়া হয়।

এর ফলে আগামী ৪ জুন থেকে পবিত্র হজ শুরু হচ্ছে। ওই সময় মক্কার কাছাকাছি মিনায় হাজিদের অবস্থান নেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হজের কার্যক্রম শুরু হবে।

পরদিন ৯ জিলহজ অর্থাৎ ৫ জুন আরাফার ময়দানে অবস্থান করবেন হাজিরা। ১০ জিলহজ তথা ৬ জুন পবিত্র ঈদুল আজহা পালন করা হবে।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত