হোম > জাতীয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাতে গেছেন ৮ সদস্যের প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়ক অবরোধ করে আন্দোলন চলাকালীন সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন ৮ সদস্যের প্রতিনিধি দল। রোববার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দীর্ঘ আলাপের পর আন্দোলনের অন্যতম সমন্বয়ক আমিরাত ফেরত প্রবাসী ছগির তালুকদারের নেতৃত্বে এ প্রতিনিধি দল সেখানে যায়।

সড়ক অবরোধ করে আন্দোলন করছে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত আরব আমিরাত ফেরত প্রবাসী এবং জেলে বন্দি ২৫ প্রবাসীর পরিবার।

এ সময় ছগির তালুকদার বলেন, 'পুলিশের অনুরোধে আমরা আলোচনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছি। তবে আমরা প্রধান উপদেষ্টার সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।'

তিনি আরো বলেন, 'আন্দোলনরত সবাইকে আমার বার্তা দিয়েছি আমরা মন্ত্রণালয় থেকে না আসা পর্যন্ত তারা যেন রাজপথে থাকে।'

এদিকে, প্রতিনিধি দল যাওয়ার পর আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়কে দুপুরের খাবারের আয়োজন করলে পুলিশ তাদের একপাশ করে দেয়।

এর আগে, সকাল থেকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়ক অবরোধ করে আন্দোলন করছে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত আরব আমিরাত ফেরত প্রবাসী এবং জেলে বন্দি ২৫ প্রবাসীর পরিবার।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রধান উপদেষ্টার বাসভবনে অভিমুখে যাওয়ার সময় পুলিশের বাধায় তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন। অবস্থান থাকার এক পর্যায়ে বেলা সাড়ে ১২ টার দিকে আধাঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করে আন্দোলনকারীরা।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত