হোম > জাতীয়

কালুরঘাট সেতুতে নতুন টোল আদায়ের ইজারা বাতিলের দাবি

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী নদীর ওপর বৃটিশ সরকারের নির্মিত শতবর্ষী পুরাতন মেয়াদোত্তীর্ণ লক্কড়-ঝক্কড় কালুরঘাট সেতুতে নতুন করে টোল আদায়ের ইজারা বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, দেশের ইতিহাসে মেয়াদোত্তীর্ণ সেতুতে শত বছর ধরে টোল আদায়ের নিয়ম নেই। দেশের শত শত সেতুতে নির্মাণ খরচ উঠে যাওয়ার পর টোল উঠিয়ে দেওয়া হয়েছে। মেয়াদোত্তীর্ণ হওয়ার পাশাপাশি নির্মাণ খরচ উঠে যাওয়ায় আমাদের দাবির প্রেক্ষিতে বিগত সরকার একদশক আগে রাজধানীর পুরান ঢাকার বাবুবাজার সেতু ও পোস্তগোলা সেতুসহ দেশের বিভিন্ন সেতুর টোল সরকার উঠিয়ে নিয়েছেন। কালুরঘাট সেতুর নির্মাণ খরচ ৭০ থেকে ৮০ বছর আগে উঠে গেছে।

বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম শহরের চান্দগাঁও-বোয়ালখালী তথা দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগের অন্যতম মাধ্যম এই সেতু বহু আগেই মেয়াদোত্তীর্ণ সেতুতে পরিণত হয়েছে। বিগত সরকার এখানে নতুন সেতু নির্মাণের জন্য নানা সময়ে নানাভাবে প্রতিশ্রুতি দিলেও সেতুটি নির্মাণে তাল-বাহানা করায় এতদাঞ্চলের মানুষের যাতায়াতের দুর্ভোগের পাশাপাশি তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্বৈরাচারের দোসর এক প্রতিষ্ঠান রেল কর্তৃপক্ষের সাথে আঁতাত করে দীর্ঘদিন যাবৎ মেয়াদোত্তীর্ণ সেতুটিতে গলাকাটা হারে টোল আদায় করে আসছিলেন।

এতে আরও বলা হয়, ৫ আগস্ট সরকার পতনের পর তারা পালিয়ে গেলে এই সেতুর টোল আদায় বন্ধ হওয়ায় জনমনে স্বস্তির সুবাতাস মিলেছে। আবারও একই প্রতিষ্ঠান রেল কর্তৃপক্ষকে ম্যানেজ করে টোল আদায়ের ইজারা পাওয়ায় টোলের নামে নৈরাজ্য চালাতে মরিয়া হয়ে উঠেছেন। এমন পরিস্থিতিতে শতবর্ষী পুরাতন মেয়াদোর্ত্তীণ লক্কড়-ঝক্কড় কালুরঘাট সেতুতে নতুন করে টোল আদায় শুরু হওয়ায় মানুষের যাতায়াতের দুর্ভোগ আরেক দফা বেড়েছে বলে দাবি করেন সংগঠনটি।

অনতিবিলম্বে এই সেতুর টোল ইজারা বাতিল করে জরুরিভিত্তিতে নতুন সেতু নির্মাণের কার্যক্রম শুরু করার দাবিও জানানো হয়েছে বিবৃতিতে।

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেপ্তার