হোম > জাতীয়

এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের ছাত্রদলের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পারা শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে সংগঠনটি।

সোমবার (১০ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে সংগঠনের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজকের তরুণরাই দেশের ভবিষ্যৎ। আগামী দিনে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে তরুণ প্রজন্ম দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে—এটাই প্রত্যাশা। তরুণদের রাজনীতিবিমুখতার পরিবর্তে রাজনীতি সচেতন হয়ে ওঠার আহ্বান জানানো হয়।

এতে আরও বলা হয়, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশীয় ও আধিপত্যবাদী যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে তরুণ প্রজন্মকে ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে তাদের মেধা, যোগ্যতা ও দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বদরবারে মর্যাদাপূর্ণ অবস্থানে প্রতিষ্ঠিত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

নতুন প্রজন্মের সুন্দর, নিরাপদ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন ভবিষ্যৎ নির্মাণে সব সময় তাদের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

প্রেস বিজ্ঞপ্তিতে এ বার্তা দেন সংগঠনের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম।

এসআর

জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি: দিলারা চৌধুরী

অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদরাসার চূড়ান্ত ক্ষতি হবে: আহমাদুল্লাহ

স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাব সংবিধান সংশোধন কমিটির বৈঠকে

শাহজালালে ১৪১ ফ্লাইট বাতিল, আটকা ২১,৯৩৩ জন যাত্রী

জলবায়ু অর্থায়ন হতে হবে ঋণের বদলে অনুদানভিত্তিক

শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু নিপীড়ন নিয়ে হেফাজতে ইসলামের বিবৃতি

ঢাকা-নারিতা রুটে ফ্লাইট বাড়াল বিমান

রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১০৬৫

‘জামায়াত সমর্থন না দিলে ৯১ সালে বিএনপির রাজনীতি শেষ হয়ে যাওয়ার কথা’