হোম > জাতীয়

জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের প্রতিবাদ বিসিএস প্রশাসনের

স্পোর্টস রিপোর্টার

আমলাতন্ত্রের ঐতিহ্য রক্ষা এবং দেশ ও সরকারের বিরুদ্ধে নানামুখী চক্রান্ত মোকাবিলার জন্য প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সমাবেশ করেছেন।

আজ রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এই সমাবেশের আয়োজন করে। এতে বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান কর্মকর্তারা অংশ নেন।

সমাবেশে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. আনোয়ার উল্ল্যাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি এবিএম আব্দুস সাত্তার ও বাসা মহাসচিব মাহবুবুর রহমান।

সমাবেশে আলোচকরা ১৭ ডিসেম্বর সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুঈদ চৌধুরীর একটি অভিমতের তীব্র সমালোচনা করেন। তারা বলেন, কমিশন প্রধান জনপ্রশাসনে উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের জন্য ৫০ শতাংশ এবং অন্যান্য ক্যাডারের জন্য ৫০ শতাংশ কোটা রাখার কথা বলেছেন, যা বৈষম্যমূলক, অযৌক্তিক, ষড়যন্ত্রমূলক। এছাড়াও প্রশাসন ক্যাডারের বিরুদ্ধে অন্যান্য ক্যাডার সার্ভিসের কর্মকর্তারা জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ তাদের।

এর আগে গতকাল প্রশাসন ক্যাডারের বাইরে ২৫তম ক্যাডার কর্মকর্তারা সমমর্যাদার দাবিতে কর্মবিরতি পালন করেন। আগামীতে আরও কর্মসূচি পালন করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন এসব ক্যাডারের কর্মকর্তারা। ২৫তম ক্যাডারের কর্মকর্তাদের এসব কর্মসূচি পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্র বলে জানান প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ