হোম > জাতীয়

শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আমার দেশ অনলাইন

বিশ্বজুড়ে স্থিতিশীলতা রক্ষা, নিরাপত্তা সহযোগিতা এবং ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে আয়োজিত ‘ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম অন পিস অ্যান্ড সিকিউরিটি’-তে যোগ দিতে সেনেগাল গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আজ (শনিবার) সেনেগালে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন শামা ওবায়েদ। আগামী ১৯ থেকে ২২ এপ্রিল পর্যন্ত দেশটির ডাকারে এই উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

২০১৪ সালে যাত্রা শুরু করা ‘ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম’ আফ্রিকা মহাদেশসহ বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তার বিষয়গুলো নিয়ে আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এখানে আফ্রিকার বিভিন্ন দেশের শীর্ষ নেতা, বিশ্ব নীতি-নির্ধারক, প্রতিরক্ষা বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক অংশীদাররা নিরাপত্তা সংশ্লিষ্ট জরুরি ইস্যুগুলো নিয়ে মতবিনিময় করেন।

শুরু থেকেই এই ফোরামে সন্ত্রাসবাদ, উগ্রবাদ, সমুদ্র-নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং আন্তঃরাষ্ট্রীয় অপরাধ মোকাবিলার মতো বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়ে আসছে। সেনেগালের ডাকারে অনুষ্ঠিত এই বার্ষিক আয়োজনের মূল লক্ষ্য হল: আফ্রিকায় নিরাপত্তা হুমকি মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপ নেওয়া এবং বিভিন্ন রাষ্ট্র ও সংস্থার মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা এবং সংলাপ আরো জোরদার করা।

ফোরামের মূল আলোচনার পাশাপাশি শামা ওবায়েদ ইসলাম বেশ কিছু দ্বিপক্ষীয় বৈঠক ও পার্শ্ব-আলোচনায় অংশ নেবেন বলেও আশা করা হচ্ছে। এসব বৈঠকে তিনি বিশ্বশান্তি রক্ষা, বহুপাক্ষিকতা এবং আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরবেন।

সফর শেষে আগামী ২৪ এপ্রিল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

এসএসসি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

ফ্যামিলি কার্ডসহ দুই মাসে যেসব উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত

১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ১০ হাজার টাকা ঋণ সুদসহ মওকুফ

বিকল্প শ্রমবাজার খুঁজতে ইউরোপের ৭ দেশের সঙ্গে চুক্তির উদ্যোগ সরকারের

মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী

ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক গ্রুপ, সতর্ক থাকার আহ্বান

প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার

যথাসময়ে হামের টিকা না দিয়ে বিগত দুটি সরকার ক্ষমাহীন অপরাধ করেছে

আরো ৬ জেলায় চালু ফুয়েল পাস