হোম > জাতীয়

চট্টগ্রামে বন্যার্তদের মাঝে জাতীয় ইমাম পরিষদের ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের বন্যাকবলিত অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ। মঙ্গলবার চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়া উপজেলায় বন্যাদুর্গত পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী, নগদ অর্থসহ বিভিন্ন প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতি আবদুল্লাহ ইয়াহইয়া। এ সময় উপস্থিত ছিলেন মুফতি ইউনুস আহমাদ, মুফতি মানজুর আহমাদ, মুফতি জাকির হুসাইন, মুফতি রকিব উদ্দিন, মুফতি জুনাইদ আহমাদ ও মাওলানা আব্দুল্লাহ আল নোমানসহ সংগঠনের অন্যান্য নেতারা।

ত্রাণ বিতরণকালে সভাপতি মুফতি আবদুল্লাহ ইয়াহইয়া বলেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় চট্টগ্রামের বহু পরিবার মানবেতর জীবনযাপন করছে। এ দুর্যোগে সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর উচিত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। তিনি জানান, মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ গত এক সপ্তাহ ধরে ত্রাণ সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে বন্যাদুর্গত মানুষের হাতে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ বাস্তবায়ন করেছে।

সংগঠনের নেতারা বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো ইসলামের অন্যতম শিক্ষা। তাই সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের উচিত বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসা, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে।

ত্রাণ বিতরণ শেষে নেতারা বন্যাকবলিত মানুষের দ্রুত পুনর্বাসন, দেশের শান্তি-সমৃদ্ধি এবং জাতিকে সকল দুর্যোগ থেকে হেফাজতের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন। পাশাপাশি বন্যার্তদের পুনর্বাসনে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এদিকে, ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের নেতৃবৃন্দ চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা খলীল আহমাদ কোরাইশী এবং পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা ইকরাম হুসাইন ওয়াদুদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

একদল সীমান্তের ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেক দল দেশে বিশৃঙ্খলা তৈরি করছে

রাজশাহীবাসীর জন্য প্রধানমন্ত্রীর কাছে মিনুর ছয় দফা

সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক করলেন স্পিকার

প্রধানমন্ত্রীর জাপান সফরে চার সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন মাহদী আমিন

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন শফিকুল আলম

সরকার ঐক্যের ভিত্তিতে চলতে চায়, কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে একটি দল

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত