হোম > জাতীয়

ভবন নির্মাণে নকশা না মানলে কঠোর ব্যবস্থা: রাজউক চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার

নকশা অনুযায়ী ভবন নির্মাণ না করলে সেবা সংযোগ বিচ্ছিন্ন, উচ্চ জরিমানাসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

শনিবার রাজধানীর পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

রাজউক চেয়ারম্যান বলেন, প্রথমে ভবনের ব্যত্যয়কারীকে সতর্ক করা হবে। ঠিক না হলে তার সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এরপরও সঠিক নিয়মে কাজ না করলে তার ভবন সিলগালা করা হবে। প্রয়োজনে তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করা হবে।

তিনি বলেন, আবু সাঈদ, মুগ্ধদের জীবনের বিনিময়ে বৈষম্যহীন বাংলাদেশ গঠনের সুযোগ এসেছে। এই সুযোগ হাত ছাড়া করা যাবে না। সবাই মিলে কাজ করতে হবে।

মো. রিয়াজুল ইসলাম জানান, তার ক্যারিয়ার প্রাইভেট সেক্টরে। নতুন সরকার তাকে ঢাকাকে বাসযোগ্য করার দায়িত্ব দিয়েছেন। এই কাজটি তিনি সততার সঙ্গে পালন করতে চান। আর ভবন নির্মাণ বিষয়ক নকশার ব্যত্যয়কারীদের বিরুদ্ধে তার অবস্থা জিরো টলারেন্স থাকবে। রাজউক এখন ৩ হাজার ৩৮২টি ব্যত্যয়যুক্ত ভবন চিহ্নিত করে সেসব সংশোধনের কার্যক্রম অব্যাহত রেখেছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, মশা এবং বর্জ্য সিটি কর্পোরেশনের বড় সমস্যা। পাশাপাশি জলাবদ্ধতা, সড়ক ও ফুটপাত প্রশস্তকরণ কাজও সিটি কর্পোরেশন করছে। এখন থেকে রাজউক ও সিটি কর্পোরেশন জনসেবা নিশ্চিতে একযোগে কাজ করবে।

রাজউকের মতবিনিময় সভায় রাজাবাজারের স্থানীয় বাসিন্দা, রাজউক, ঢাকা ওয়াসা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একদল সীমান্তের ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেক দল দেশে বিশৃঙ্খলা তৈরি করছে

রাজশাহীবাসীর জন্য প্রধানমন্ত্রীর কাছে মিনুর ছয় দফা

সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক করলেন স্পিকার

প্রধানমন্ত্রীর জাপান সফরে চার সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন মাহদী আমিন

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন শফিকুল আলম

সরকার ঐক্যের ভিত্তিতে চলতে চায়, কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে একটি দল

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত