হোম > জাতীয়

ল্যান্ডিং গিয়ার উত্তোলন সমস্যায় নভোএয়ারের জরুরি অবতরণ

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

ঢাকা থেকে কক্সবাজারগামী নভোএয়ারের একটি ফ্লাইট ল্যান্ডিং গিয়ার উত্তোলনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরে নিরাপদে অবতরণ করেছে। শুক্রবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর এ সমস্যা ধরা পড়ে। ফ্লাইটটিতে প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা হুমায়ুন কবিরও যাত্রী হিসেবে ছিলেন।

নভোএয়ারের বিকিউ-৯৩৫ ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে কক্সবাজারের উদ্দেশে উড্ডয়ন করে। উড্ডয়নের প্রায় ১০ থেকে ১৫ মিনিট পর দেখা যায়, উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার স্বাভাবিক নিয়মে উত্তোলন (রিট্র্যাক্ট) করা যাচ্ছে না। ক্যাপ্টেন একাধিকবার চেষ্টা করেও গিয়ার ওপরে তুলতে ব্যর্থ হন। পরিস্থিতি মূল্যায়ন করে তিনি ফ্লাইটটি ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। নিরাপদ অবতরণের প্রস্তুতির অংশ হিসেবে বিমানটি প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট আকাশে চক্কর দেওয়ার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

হুমায়ুন কবির জানান, ক্যাপ্টেনের সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ সঠিক এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই তিনি এ পদক্ষেপ নেন। তবে দীর্ঘ সময় আকাশে অবস্থান করায় যাত্রীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

ঘটনার পর হুমায়ুন কবির বেসরকারি এয়ারলাইন্সগুলোর পুরনো উড়োজাহাজের ফিটনেস পরীক্ষা আরও কঠোর করার আহ্বান জানান। তিনি বলেন, যাত্রীবাহী উড়োজাহাজ পরিচালনার ক্ষেত্রে নিরাপত্তার সঙ্গে কোনো ধরনের আপসের সুযোগ নেই। নিয়মিত ও কার্যকর ফিটনেস পরীক্ষা নিশ্চিত করা হলে ভবিষ্যতে এ ধরনের ঝুঁকি অনেকাংশে এড়ানো সম্ভব হবে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

চিংড়ি রপ্তানিতে গুণগত মান নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্য

বিদেশে কর্মসংস্থানের জন্য চালকদের দক্ষ করে তুলতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে সতর্কতামূলক লেবেল চালুর দাবি

প্রতিবন্ধী ব্যক্তিরাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত: জামায়াত এমপি

মক্কা-মদিনার সুরক্ষা ও পবিত্রতা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব

শিক্ষার্থীবিচ্ছিন্ন হওয়ায় নির্বাচন দিতে ভয় পায় ছাত্রদল: ফরহাদ

উপকূলে বৃষ্টির প্রবণতা, কমেছে তাপমাত্রা

ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচিতে ডিলার নিয়োগে আসছে নতুন নীতিমালা