হোম > জাতীয়

বীর হাদি থেকে আলোচনা অন্যদিকে কারা ঘুরিয়ে দিতে চায়, সেটা মাথায় রাখেন

উসকানিতে পা না দেয়ার আহ্বান সংস্কৃতি উপদেষ্টা

আতিকুর রহমান নগরী

ওসমান বিন হাদিকে কেন্দ্র করে চলমান আলোচনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এ পরিস্থিতিতে সবাইকে সংযত থাকার পাশাপাশি কারও উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।

সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘দয়া করে সংযত হন। কারও উসকানিতে পা দিয়েন না। আলোচনাটা আমাদের সময়ের বীর হাদি থেকে অন্যদিকে কারা ঘুরিয়ে দিতে চায়, সেটা মাথায় রাখেন।’

উল্লেখ, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সক্রিয় মুখ এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে মারা গেছেন। তার মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে নানা আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে, যার পরিপ্রেক্ষিতে এই সংযমের আহ্বান জানালেন উপদেষ্টা।

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে, তিন সদস্যের তদন্ত কমিটি

চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর তিন জাহাজ

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা উচিত নয়: আইনমন্ত্রী

প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে: টুকু

আবাসন থেকে আইনি সহায়তা, এক বছরের কার্যক্রম তুলে ধরল ডাকসু

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, শঙ্কা ঘূর্ণিঝড়ের

মাঝ আকাশে বাংলাদেশ বিমানে যাত্রীদের মারামারি

শাপলা গণহত্যার ছবি সংগ্রহশালায়, ডাকসু নেতাদের প্রশংসায় কওমি নেতারা

নতুন আইনে মামলার তদন্তের ক্ষমতা পেল এপিবিএন

রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে দিতে আইএইএর সহযোগিতা কামনা