হোম > জাতীয়

‘শ্রাবণ বিদ্রোহ’ প্রিমিয়ার শোতে থাকছেন যেসব উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি

রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে আজ। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা।

সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে এই শো। অনুষ্ঠানটির আয়োজন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিমিয়ার শো অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

জাতীয় ঈদগাহে ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

বৃষ্টিতে রাজধানীর পশুর হাটে ভোগান্তি

দুয়ারে সমাগত পবিত্র ঈদুল আজহা

লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাত ময়দান

ছুটির দিনে ৩ কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি, একজন ওএসডি

ঈদযাত্রার প্রথম দিনে সড়কে ঝরল ২৭ প্রাণ

জলাবদ্ধতায় পশুরহাটে ও ঈদযাত্রায় চরম ভোগান্তি

নজরুলচর্চা সম্প্রসারণে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: প্রাণিসম্পদমন্ত্রী

বেতন-বোনাস ছাড়াই সাংবাদিক ছাঁটাই, বিএফইউজে-ডিআরইউর নিন্দা