হোম > জাতীয়

জুলাই শহীদদের সংখ‍্যা নিয়ে বিতর্ক করবেন না

সংসদে বিরোধী দলের উদ্দেশে তথ্য প্রতিমন্ত্রী

আমার দেশ অনলাইন

ছবি: ভিডিও থেকে নেওয়া

জুলাই শহীদের সংখ্যা নিয়ে বিতর্কের বিষয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘একাত্তরের ৩০ লাখ, ৩ লাখ নিয়ে এখনো বিতর্ক হচ্ছে। আমরা জুলাই নিয়ে বিতর্ক করতে চাই না। ৫০ বছর, ১০০ বছর পর জুলাই নিয়ে কোনো বিতর্ক রেখে যেতে চাই না। কেউ বিতর্ক করবেন না।

রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

দেশের ভবিষ্যতের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যদি একত্রভাবে কাজ না করি, তাহলে খাল কেটে কুমির আনা হবে। তাই তাদের (বিরোধী দল) আহ্বান জানাতে চাই, আমরা যেন বিরোধিতার জন্য বিরোধিতা না করি।’

আওয়ামী লীগের পরিণতির কথা তুলে ধরে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘এমন পরিণত যাতে আমাদের না হয়।’ এ সময় বিরোধী দলের সদস্যরা টেবিল চাপড়ে সমর্থন জানান।

তখন বিরোধী দলের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘সেদিকে আপনাদেরও খেয়াল রাখতে হবে। আপনারা তালি দিচ্ছেন, কথাটা শেষ করতে হবে। আপনাদেরও পরিণতি যাতে এ রকম না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’

এমবি

সরকারকে বিতর্কিত করার জন্য কাজ করছে পুলিশ: সংসদে সেলিম ভূঁইয়া

গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার সহায়ক হিসেবে কাজ করবে: তথ্যমন্ত্রী

জুলাই আহত যোদ্ধাদের কর্মসংস্থান ও মাসিক ভাতার পরিকল্পনা আছে : মুক্তিযুদ্ধ মন্ত্রী

কোনো দলই আমার দায়িত্ব নেয় না: সংসদে রুমিন ফারহানা

সুইস ব্যাংকে এক বছরে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ

ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মহিবুল, সম্পাদক দস্তগীর

মাদক কারবারিদের সাথে পুলিশ সদস্যরা সরাসরি জড়িত: সেলিম ভূঁইয়া

সংসদে যারা আছেন, কেউ ঋণ খেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ

সংসদে এত ঋণখেলাপি থাকলে একে ঋণখেলাপিদের সংসদই বলা হবে