হোম > জাতীয়

একযোগে ১২ ডেপুটি জেলারকে বদলি

স্টাফ রিপোর্টার

একযোগে দেশের বিভিন্ন কারাগার থেকে ১২ ডেপুটি জেলারকে বদলি করা হয়েছে। বুধবার কারা অধিদফতরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামালের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

বদলি হওয়া ডেপুটি জেলাররা হলেন- জান্নাতুল ফেরদৌসকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে, আবু ইউসুফকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে দিনাজপুর জেলা কারাগারে, মো. বিলাল ‍উদ্দীনকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে, শাহনাজ বেগমকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে, তোফায়েল আহমেদ খানকে খাগড়াছড়ি জেলা কারাগার থেকে মাদারীপুর জেলা কারাগারে, সজীব কুমার সাহাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে গাজীপুর জেলা কারাগারে, মো. নাসির উদ্দিনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২, মনির হোসেনকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে, মোসা. মোতাহারা খাতুনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে, জান্নাতুল রাকিবাকে বগুড়া জেলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে, রোখসানা ইয়াসমিনকে দিনাজপুর জেলা কারাগার থেকে বগুড়া জেলা কারাগারে এবং মনিরুল হাসানকে পিরোজপুর (প্রেষণে সিলেট সদর দফতর) কারাগার থেকে পিরোজপুর জেলা কারাগারে (প্রেষণে সিলেট কেন্দ্রীয় কারাগার-২) বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ শিগগিরই কার্যকর করা হবে বলেও অফিস আদেশে জানানো হয়।

ঈদে ট্রেনে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু

আলোচনায় হাসিনার অনুগত সেনা কর্মকর্তার পদোন্নতি

নির্ধারিত ব্যয়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের সংস্কৃতি গড়ে তোলা সময়ের দাবি

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের আগ্রাসী নীতি নতুন মাত্রায়

ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে জ্বালানি খাতই মেরুদণ্ড: প্রতিমন্ত্রী

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

দুর্নীতি করলে আমারও ছাড় পাওয়ার সুযোগ নেই: সমাজকল্যাণমন্ত্রী

নিরীক্ষা কার্যক্রম আরও কার্যকর করার আহ্বান সিএজির

দেশের রিজার্ভ আরো বাড়ল

তাপমাত্রার তুলনায় দেশজুড়ে ভ্যাপসা গরম বেশি, কী বলছে আবহাওয়া দপ্তর