হোম > জাতীয়

তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর

সংসদে শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার

ছবি : সংগৃহীত

বান্দরবানের দুর্গম থানচির তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, প্রধানমন্ত্রী একটি নির্দেশ পাঠিয়েছেন, সেই থানচির তিন্দু এলাকার সেই স্কুলটিকে যেন জাতীয়করণ করা হয়। আজকে মহান সংসদে এ স্লিপটি পাঠিয়েছেন।

রোববার জাতীয় সংসদে বাজেট অধিবেশনের ওপর আলোচনাকালে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

বান্দরবানের দুর্গম থানচির তিন্দু এলাকায় শিক্ষার আলো জ্বালিয়ে রাখতে এক ব্যতিক্রমী সংগ্রাম চালিয়ে যাচ্ছেন প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন। ২০২০ সালে প্রতিষ্ঠিত তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে বর্তমানে ৫৬ জন শিক্ষার্থী পড়লেও অধিকাংশ পরিবার দরিদ্র হওয়ায় নিয়মিত বেতন দিতে পারে না। ফলে শিক্ষক-কর্মচারীদের বেতন চালানো হয়ে পড়ে কঠিন।

এই সংকট মোকাবিলায় ছুটির দিনগুলোতে তিনি নিজেই ইঞ্জিনচালিত নৌকা চালান থানচি–তিন্দু–রেমাক্রী নদীপথে। পর্যটক ও যাত্রী পরিবহন করে যা আয় হয়, তার বড় অংশই চলে যায় শিক্ষকদের বেতনে। শুধু মার্চ ও এপ্রিল মাসেই নৌকা চালিয়ে আয় করেছেন প্রায় ৪৯ হাজার টাকা, যার মধ্যে ৩০ হাজার টাকা দিয়েছেন সহকর্মীদের বেতন হিসেবে।

দুর্গম পাহাড়ি অঞ্চলে যেখানে একটি স্কুল টিকিয়ে রাখাই বড় চ্যালেঞ্জ, সেখানে একজন প্রধান শিক্ষকের এ উদ্যোগ এখন অনেকের কাছে অনুপ্রেরণার গল্প। স্থানীয় প্রশাসনও বিদ্যালয়ের জন্য বোট, ভবন নির্মাণ ও ছাত্রাবাস সংস্কারের উদ্যোগ নিয়েছে। শিক্ষার জন্য এমন আত্মত্যাগ সত্যিই বিরল।

এএস

‘দাড়ি নিয়ে কটাক্ষ’ করার বিচার চাইলেন এমপি মনিরুল

ভারতের অভিজ্ঞতা অনুসরণ করে প্রাথমিকে উদ্যোগ নেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ

‘বলেছিল এক কোটি চাকরি দেবে, কিন্তু ছয় মাসে চাকরি হারিয়েছেন ৬২ হাজার মানুষ’

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তেজনা, সামাল দেওয়ার চেষ্টা স্পিকারের

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার করতে পেরেছেন কি না, প্রশ্ন হাসনাত আবদুল্লাহর

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে চার দেশের জনশক্তি রপ্তানিকারকদের উদ্বেগ

নবায়নযোগ্য জ্বালানিতে উদ্যোক্তা তৈরির উদ্যোগ সরকারের

এভাবে নিয়ম ভঙ্গ করা হলে সংসদ বেশি দিন চলবে না: স্পিকার

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৮৬৮, মৃত্যু নেই

প্রথম ধাপে ৩৭১ ইউপিতে ভোট, নভেম্বরে তফসিল