হোম > জাতীয়

প্রশ্ন করলে কখন আবার নোটিশ দেন, স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে হাসনাত

আমার দেশ অনলাইন

প্রশ্ন করলে কখন নোটিশ দেন সেই বিষয়ে সংকোচে থাকি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সোমবার (৩০ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের চতুর্থ বৈঠকে সম্পূরক প্রশ্নে তিনি এ মন্তব্য করেন। এ সময় হাসনাত আব্দুল্লাহর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সম্পূরক প্রশ্ন করেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এক পর্যায়ে তিনি সংসদের নিয়ম অনুসারে ‘সম্মানসূচক’ শব্দ ব্যবহার করেননি। পরে বক্তব্য শেষে এ বিষয়ে ভুল স্বীকার করেন হাসনাত আবদুল্লাহ।

সম্পূরক প্রশ্ন শেষে হাসনাত আবদুল্লাহ বলেন, আমার সাড়ে সাতাশ বছর বয়স। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ১৯৯১ সালে সংসদে এসেছেন। আমার জন্ম ১৯৯৮ সালে। সেই জায়গায় কনভেনশনাল যে ভুল আছে, আমরা সেগুলো সংশোধন করতেও রাজি।

এর আগে বক্তব্যের শুরুতে হাসনাত আবদুল্লাহ আরো বলেন, সালাহউদ্দিন সাহেবকে প্রশ্ন করলে কখন আবার নোটিশ দেয়ার কথা বলে ফেলেন। সে বিষয়টি নিয়ে আমরা সবসময় সংকোচে থাকি।

প্রসঙ্গত, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল।

পীরগাছায় ভেজাল সারের কারখানার সন্ধান, মালামাল জব্দ

রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার

গ্যাসের ঘাটতিতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, বাড়ছে লোডশেডিং

ইস্টার্ন রিফাইনারিতে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে আইডিবি

চট্টগ্রামের ভাটিয়ারীতে আরেকটি সমরাস্ত্র কারখানা স্থাপনের উদ্যোগ

নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর দিনই পদ্মা ব্যারাজ প্রকল্পে পিডি নিয়োগ

অটোরিকশার জন্য আলাদা লেন-চার্জিং স্টেশনসহ ৬ দাবি

কর্পোরেটের চাপে বাড়ছে মাংসের দাম: ক্ষুদ্র ব্যবসায়ীরা

ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত, রোববার থেকে বাড়তে পারে বৃষ্টি