হোম > জাতীয়

স্বাক্ষর জালিয়াতির অভিযোগে সচিবালয়ের উচ্চমান সহকারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে বাংলাদেশ সচিবালয়ের এক উচ্চমান সহকারীকে গ্রেপ্তার করেছে দুদক।

মঙ্গলবার আবাসন পরিদপ্তরের উচ্চমান সহকারী মো. তৈয়বুর রহমানকে গ্রেপ্তার করেছে দুদকের এনফোর্সমেন্ট টিম।

গ্রেপ্তার তৈয়বুরের বিরুদ্ধে শাহবাগ থানায় ২১ নম্বর (তারিখ: ২৪/১০/২০২৪ দণ্ডবিধির ধারা: ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ দ:বি:) ও একই থানায় ০১ নম্বর (তারিখ: ২৪/১১/২০২৪ দণ্ডবিধির ধারা ২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯) দু’টি মামলা চলমান। তিনি উচ্চমান সহকারী, উন্নয়ন অধিশাখা-৮, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বলে মামলার নথিতে উল্লেখ আছে।

গ্রেপ্তারের পর অভিযুক্ত ও দুদক সংশ্লিষ্টদের ভিডিও এবং থানায় দায়েরকৃত মামলার কপি এ প্রতিবেদকের হাতে রয়েছে।

এমএস

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান

সার মজুতের সরকারি হিসাবে গরমিল

দুই ইস্যুতে সংসদে সরকার ও বিরোধীদের বাহাস

চরাঞ্চল ও দুর্গম এলাকার শিক্ষকদের দেওয়া হবে দূরত্বভিত্তিক ভাতা: ববি হাজ্জাজ

কারাগারের ৪ ডিআইজি প্রিজন্সকে বদলি

স্বর্ণালংকার ছিনতাই: বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ দুজন গ্রেপ্তার

গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন আহত

বৃষ্টিতে কমছে গরম, আরও স্বস্তির আভাস

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

শিক্ষায় চীনের মডেল অনুসরণে আগ্রহ বাংলাদেশের: শিক্ষামন্ত্রী