হোম > জাতীয়

শিক্ষাবিদ মাহমুদা বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মা, প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপিকা মাহমুদা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাদ আসর রাজধানীর কারওয়ান বাজারস্থ আমার দেশ পত্রিকার প্রধান কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত এবং বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়।

মোনাজাত পরিচালনা করেন মাওলানা আলী হাসান তৈয়ব। এর আগে জাতীয় সংসদের প্রধান ক্বারী গোলাম মোস্তফা পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও সংক্ষিপ্ত বয়ান করেন।

দোয়া মাহফিলে সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, আমার দেশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক ও প্রধান প্রতিবেদক এম আবদুল্লাহ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, সহযোগী সম্পাদক আলফাজ আনাম, উপ-সম্পাদক সুলতান মাহমুদ বাদল, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেনসহ আমার দেশ-এর বিভিন্ন বিভাগের প্রধান, সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

এর আগে সকালে জুরাইন কবরস্থানে খতমে কুরআন, দোয়া মাহফিল ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। সেখানে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, আমার দেশ পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজা মাহমুদসহ অন্যরা অংশগ্রহণ করেন।

অধ্যাপক মাহমুদা বেগম গত বছরের ৬ জুলাই ৮৭ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি দৈনিক আমার দেশ পাবলিকেশন্সের ভাইস চেয়ারম্যান ছিলেন। মাহমুদুর রহমান গ্রেপ্তার হয়ে কারাগারে থাকাকালে তিনি আমার দেশ পাবলিকেশন্স লিমিটেডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, তিতুমীর কলেজসহ বিভিন্ন সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন।

বিতর্কের মুখে প্রাথমিকের পাঠাগারে তিন বই রাখার নির্দেশনা বাতিল

পল্লবীর কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্য গ্রেপ্তার

কাশ্মীর নিয়ে ঢাকায় ভারত-পাকিস্তান মুখোমুখি

দেশজুড়ে আরও দুই দিন ভারী বর্ষণের পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠানগুলোকে মনিটরিংয়ের আওতায় আনতে হবে: শিক্ষামন্ত্রী

গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে বড় সংস্কার করা হচ্ছে: ববি হাজ্জাজ

১৯ কেজি স্বর্ণ উদ্ধার: বিমানের পাইলট-ক্রুসহ সবার তালিকা চাইল পুলিশ

দেশের মুখ উজ্জ্বল করবে আজকের শিশুরা: জুবাইদা রহমান

দেশের সব মাদরাসার জন্য সরকারের জরুরি নির্দেশনা