হোম > জাতীয়

আ.লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএমইউতে এনডিএফের র‍্যালি

স্টাফ রিপোর্টার

ফ্যাসিস্ট ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) প্রতিবাদ সমাবেশ ও র‍্যালি করেছে এনডিএফের বিএমইউ শাখা।

শনিবার এনডিএফের বিএমইউ শাখার উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি বিএমইউর বটতলা থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় বটতলায় এসে শেষ হয়।

র‍্যালি পরবর্তী সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে এনডিএফের ভাইস প্রেসিডেন্ট ডা. আতিয়ার রহমান বলেন, ‘আমাদের মধ্যে অনৈক্য থাকলেও জুলাই সনদ আর শহীদের রক্ত আমাদের বারবার ঐক্যের কাছাকাছি নিয়ে আসে। ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা সর্বদা জাগ্রত।’

এনডিএফের জয়েন্ট সেক্রেটারি ডা. রুহুল কুদ্দুস বিপ্লব বলেন, ‘অগ্নিসন্ত্রাস করে বিপ্লবীদের মনোবল ভাঙা যাবে না। জুলাইপন্থীরা রাজপথে সবসময় ছিল, থাকবে।’

এনডিএফ দক্ষিণ শাখার সভাপতি ডা. মারুফ শাহরিয়ার বলেন, ‘ফ্যাসিবাদ নতুন করে মাথা তুলে দাঁড়াতে চায়। এর বিষদাঁত ভেঙে দিতে আমরা সবসময় প্রস্তুত।’

সমাবেশের আয়োজক ও বিএমইউ শাখা এনডিএফের সভাপতি ডা. ফারুক হোসাইন বলেন, ‘শুধুমাত্র গোপালগঞ্জে বিশৃঙ্খলা করে যারা ভাবে দেশ অস্থিতিশীল হয়ে যাবে, তারা বোকার স্বর্গে বাস করছেন। এনডিএফ শুধু জুলাই থেকেই নয়, বরং প্রতিষ্ঠালগ্ন থেকেই ফ্যাসিজমের বিরুদ্ধে।’

তিনি আরও বলেন, ‘জুলাইয়ের রাজপথ থেকে হাসপাতাল, পেশেন্ট থেকে আহত-নিহত সবার পাশে সর্বদা সর্বোচ্চ সহযোগিতা নিয়ে পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।’ ফ্যাসিস্টকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনডিএফ বিএমইউ শাখার সেক্রেটারি ডা. ফয়েজ উল্লাহ, অর্থ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মাহমুদ, অফিস সম্পাদক ডা. সারোয়ার তুহিন এবং মহিলা বিভাগের নেত্রীরা। এ ছাড়া সংগঠনের আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী

মালিকপক্ষ প্রস্তাব না দিলেও নতুন মজুরি নির্ধারণ হবে

আ.লীগকে নিষিদ্ধ করা হবে কিনা তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী

সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে

সর্বস্তরে ধর্মীয় শিক্ষা নিশ্চিত করতে হবে

জাতীয় তাফসির প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন মাহমুদুল হাসান ও নাঈমুর রহমানের

চরমোনাইয়ের মাহফিলের তারিখ পরিবর্তন

প্রধানমন্ত্রীর জন্মদিনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ

হত্যা ও ফাসাদ সৃষ্টিকারীদের শাস্তি দেওয়া সরকারের দায়িত্ব

আ.লীগের সহিংসতা বন্ধ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে শাহবাগে সমাবেশ