হোম > জাতীয়

পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন

স্টাফ রিপোর্টার

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার। এ বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমান।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে পোশাক খাতের জন্য মালিক ও শ্রমিকপক্ষের দুই প্রতিনিধিকে সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে নিরপেক্ষ, মালিক ও শ্রমিকপক্ষের স্থায়ী তিন সদস্যের সঙ্গে যুক্ত হলেন পোশাক খাতের দুই প্রতিনিধি।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে নতুন মজুরি বোর্ডের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই দিনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিম্নতম মজুরি বোর্ডের নিরপেক্ষ সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ। মালিকপক্ষের প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। আর শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন।

অন্যদিকে তৈরি পোশাক খাতের মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বোর্ডে যুক্ত হয়েছেন বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর ১৩৮ ধারার সংশ্লিষ্ট বিধান অনুযায়ী এসব নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন।

নতুন মজুরি বোর্ড ঘোষণার বিষয়ে শ্রমমন্ত্রী বলেন, মজুরি বোর্ড ঘোষণার পরও ডিসেম্বরকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল শ্রমিকদের সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। শ্রমিকদের ব্যবহার করে কোনো পক্ষ যাতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার কথাও জানান তিনি।

পুলিশের গাড়িতে আগুন, ৩ মেট্রো স্টেশন বন্ধ

সোমবার থেকে ই-রিকশার নিবন্ধন, ফি ৮ হাজার টাকা

আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় জেজেইউর নিন্দা

এলডিসি উত্তরণে সময় বৃদ্ধির ব্যতিক্রমী সিদ্ধান্ত, এখন কৃতিত্ব দেখানোর পালা

মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আমার দেশ ছিঁড়ে ফেলায় রাশেদ খাঁনকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জাস্টিস ফর জুলাই ইউকের

রাজনীতিতে কালো টাকার ব্যবহার বন্ধ হয়নি: টিআইবি

মিরপুরে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর আমার দেশ ছিঁড়ে ফেলার ভিডিও বার্তার নিন্দা ও প্রতিবাদ এনইসির

রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি বাংলাদেশ লেবার পার্টির