হোম > জাতীয়

ইরান যুদ্ধে নিহত প্রবাসী শাহ আলমের লাশ ঢাকায়

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতে ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহতের সময় সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে নিহত বাংলাদেশি প্রবাসী শাহ আলমের লাশ দেশে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টা ৩৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে০৫৮২ ফ্লাইটযোগে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

আমিরাতের বাংলাদেশ দূতাবাসের তথ্যমতে, গত ১ এপ্রিল আমিরাতের ফুজাইরাস্থ দিব্বা এলাকায় স্থানীয় সময় আনুমানিক সকাল ৬টায় ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের হামলা প্রতিহতের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে নিহত হন প্রবাসী শাহ আলম।

বাংলাদেশ দূতাবাস নিহত শাহ আলমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ইলেকশন দেখাতে চাই: সিইসি

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের অস্ত্র আইনে ১০ বছরের কারাদণ্ড

খুনিদের ফাঁসি চাইলেন আবু সাঈদের দুই ভাই

সাবেক এমপি সাফুরা বেগম রুমী গ্রেপ্তার

গ্রেপ্তার এড়াতে চারবার বাসা বদলান শিরীন শারমিন

ভিসা আবেদনের ক্ষেত্রে বাংলাদেশিদের সতর্ক করল প‌শ্চিমা ১৩ দেশ

ন্যাশনাল এনার্জি পলিসি মানছে না বিপিসি

হামে মৃত্যু দেড়শ ছাড়াল

সেমিনারে শিক্ষামন্ত্রী: স্কুলে গিয়েই অনলাইন ক্লাস নিতে হবে শিক্ষকদের

পার্লামেন্টে তেল থাকলে কী হবে, পাম্পে তেল পাই না