হোম > জাতীয়

চূড়ান্ত ভোটার তালিকায় সর্বোচ্চ ভোট গাজীপুরে, সর্বনিম্ন কোন আসনে?

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্রীয় সংস্কারসংক্রান্ত গণভোটে দেশের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৫ জন নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার আসনভিত্তিক চূড়ান্ত ভোটারসংখ্যা প্রকাশ করে এ তথ্য নিশ্চিত করেছে।

ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, এবার পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন, আর নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন। এছাড়া তালিকায় ১ হাজার ১২০ জন হিজড়া ভোটারও অন্তর্ভুক্ত রয়েছে।

আসনভিত্তিক ভোটার

নির্বাচনি ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে কমিশন। ৩০০ সংসদীয় আসনের মধ্যে গাজীপুর-২ আসনে ভোটারসংখ্যা সর্বেোচ্চ— ৮ লাখ ৪ হাজার ৩৩৩, যা তুলনামূলকভাবে সবচেয়ে বেশি। অন্যদিকে ঝালকাঠি-১ আসন সর্বনিম্ন ভোটার নিয়ে গঠিত, যেখানে মোট ভোটার ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন।

ইসি সচিবালয় জানিয়েছে, প্রতিটি আসনের ভোটারসংখ্যা অনুযায়ী ব্যালট পেপার মুদ্রণ এবং ভোটকেন্দ্র স্থাপনের প্রাথমিক কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। যেহেতু ভোটারদের এবার দুটি ভিন্ন বিষয়ে ভোট দিতে হবে, তাই ভোট গ্রহণ ও গণনায় বাড়তি সতর্কতা এবং অতিরিক্ত সময়ের প্রয়োজন হতে পারে।

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম ৪ দিনের রিমান্ডে

দেশে ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা ঠেকাতে শিল্পী-কলাকুশলীদের সোচ্চার থাকার আহ্বান

গাজীপুর-সাভার-আশুলিয়াতে ৭০টির বেশি কারখানা বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে