হোম > জাতীয়

জুলাই সনদে নোট অব ডিসেন্ট নিয়ে বিএনপি খোঁড়া যুক্তি দিচ্ছে: বদিউল আলম মজুমদার

স্টাফ রিপোর্টার

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, জুলাই জাতীয় সনদ নিয়ে যে গণভোট হলো সেটি জনগণ অনুমোদন করেছে। যা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার কথা বলা হয়েছে তা নিয়ে গড়িমসি হচ্ছে। এছাড়া জুলাই সনদে নোট অব ডিসেন্ট নিয়ে বিএনপি খোঁড়া যুক্তি দিচ্ছে।

বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘অধ্যাদেশ বাতিল এবং গণভোট অস্বীকারের রাজনীতি: সংসদীয় স্বৈরতন্ত্রের যুগে বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।

ড. বদিউল আলম বলেন, যেমন একটা যুক্তি দিচ্ছে, এটা সংবিধানে নেই। কিন্তু আমরা যদি ১৯৯০ সালের দিকে তাকাই, বিচারপতি শাহাবুদ্দিন সাহেব যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছিলেন সেটা কোন সংবিধানে ছিল এবং তিনি যে আবার ফেরত গেলেন সেটিই বা কোন সংবিধানে ছিল। এটার জন্য কি কোনো ঐক্যমত ছিল, হ্যাঁ ঐক্যমত ছিল কয়েকটা দলের মধ্যে।

তিনি আরও বলেন, আরেকটা যুক্তি দেওয়া হয় যে ‘নোট অব ডিসেন্ট’। নোট অব ডিসেন্টটা কি? এটা তো মাইনরিটি ভিউ। সংখ্যালঘিষ্টের মতামত এই যে, ১৪ জনের সংসদীয় কমিটি হয়েছে, তার মধ্যে ১১ জন সরকারদলীয় আর তিনজন হলেন বিরোধীদলীয়। ঐক্যমত কমিশনে যে সিদ্ধান্ত হয়েছে সেটি মেজরিটি ভিউ আর ঐক্যমত কমিশনে যেগুলোতে নোট দেওয়া হয়েছে সেগুলো হলো মাইনরিটি ভিউ। মেজরিটি ভিউটাই গ্রহণযোগ্য, ওটাই সিদ্ধান্ত, ওটা নিয়েই গণভোট হয়েছে, ওটাই জনগণ অনুমোদন করেছে। এখন এসব খোঁড়া যুক্তি আমার কাছে বোধগম্য নয়।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর দিনই পদ্মা ব্যারাজ প্রকল্পে পিডি নিয়োগ

অটোরিকশার জন্য আলাদা লেন-চার্জিং স্টেশনসহ ৬ দাবি

কর্পোরেটের চাপে বাড়ছে মাংসের দাম: ক্ষুদ্র ব্যবসায়ীরা

ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত, রোববার থেকে বাড়তে পারে বৃষ্টি

চিফ হুইপের ভুল ধরিয়ে দিলেন বিরোধীদলীয় নেতা, প্রশংসা করলেন ডেপুটি স্পিকার

সংসদীয় কমিটি থেকে বাদ জামায়াতের বহিষ্কৃত গাজী নজরুল

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

মক্কা চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুনের বৈঠক

জাতীয় সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

৬৪ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ