হোম > জাতীয়

হাদির ওপর হামলার প্রতিবাদে আজ ১২টায় শাহবাগে গণ প্রতিরোধ সমাবেশ

আতিকুর রহমান নগরী

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির হামলার প্রতিবাদে ‘বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণ প্রতিরোধ সমাবেশ করবে ইনকিলাব মঞ্চ। আজ শনিবার বেলা ১২টায় রাজধানীর শাহবাগে জুলাই মিনার প্রাঙ্গণে এ সমাবেশ শুরু হবে।

সমাবেশ সফল করতে সকল সচেতন নাগরিক, শিক্ষার্থী, যুবসমাজ ও পেশাজীবীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে আয়োজকরা।

তারা জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করার ঘটনা গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক নিরাপত্তার ওপর ভয়াবহ আঘাত। এর প্রতিবাদে সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সেই ক্ষোভ ও প্রতিবাদের ভিত্তিতেই সাধারণ নাগরিকদের উদ্যোগে এ সমাবেশ আহ্বান করা হয়েছে।

তারা আরো জানান, দেশের গণতান্ত্রিক ধারাকে নির্বিঘ্ন রাখতে এবং রাজনৈতিক ভিন্নমত দমনে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে সক্রিয় নাগরিকদের উপস্থিতি অত্যন্ত জরুরি।

আয়োজকরা বলেন, নির্বাচনি পরিবেশ সুষ্ঠু রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নিরাপত্তা নিশ্চিতে সমাবেশ থেকে সরকারের কাছে জোর দাবি জানানো হবে।

বাণিজ্যে নয়াদিল্লিকে কোনো ছাড় দেবে না ওয়াশিংটন

জিংকসমৃদ্ধ উচ্চ ফলনশীল আমনের নতুন জাত উদ্ভাবন

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

সাংবাদিকদের সমস্যাগুলো চিহ্নিত করে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

৭ দিনে শাহজালালে ২৪৫ ফ্লাইট বাতিল

বাংলাদেশ জিন্দাবাদ বলে আলোচনায় রাষ্ট্রপতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা জানাল সরকার

ইনফরমেশন শেয়ারিং-এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে: তথ্যমন্ত্রী

জ্বালানি তেল মজুদ না করার আহ্বান মন্ত্রীর

দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ