হোম > জাতীয়

ঢাবি ভিসির পদত্যাগের বিষয় এখনও চূড়ান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

আমার দেশ অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমদ খানের পদত্যাগের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার মিন্টো রোডের নিজ বাসভবনে আয়োজিত ইফতার অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিষয়টি সমাধান না হওয়ায় এক ধরনের প্রশাসনিক স্থবিরতা তৈরি হয়েছে কিনা-এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এখানে একটা গ্যাপ রয়েছে। আমি তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছি, কিন্তু একসেপ্ট করিনি। শুধু দরখাস্তটি গ্রহণ করেছি। তাকে এখনো জানানো হয়নি যে এটি চূড়ান্তভাবে গৃহীত হয়েছে। যতক্ষণ পর্যন্ত আমি নিজে চূড়ান্ত সিদ্ধান্ত না নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত বিষয়টি খোলা থাকবে।

শিক্ষামন্ত্রী অধ্যাপক নিয়াজ আহমদ খানের প্রতি সম্মান প্রদর্শন করে বলেন, তিনি একজন ভদ্র ও যোগ্য ব্যক্তি। আমি মনে করি তাকেও আমাদের বিভিন্ন জায়গায় কাজে লাগানোর সুযোগ রয়েছে। এ সময় অ্যাক্রেডিটেশন কাউন্সিলসহ একাধিক কাউন্সিলের কথা উঠে আসে মন্ত্রীর বক্তব্যে।

গত ২২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগপত্র জমা দেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। শিক্ষামন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে ওই পদত্যাগপত্র হস্তান্তর করেন তিনি। উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ সে সময় জানিয়েছিলেন, ‘উপাচার্য মহোদয় সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন। যদিও মন্ত্রণালয় থেকে এখনও কিছু জানানো হয়নি। পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর বাকি প্রক্রিয়া সম্পন্ন হবে।

জাপান সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হেফাজত নেতা

পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লা বিতর্কের মধ্যেই এনসিটিবি কর্মকর্তাকে বদলি

দেশ গড়তে তরুণদের মানসিক সুস্থতা জরুরি: চিফ হুইপ

১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, প্রতিদিন যেতে পারবেন কতজন

শান্তিপূর্ণ পূজা উদযাপনে সরকারের প্রতি ‘পূজা উদযাপন ফ্রন্টে’র কৃতজ্ঞতা

প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি

দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেব না

বিগত সরকার পাড়া-মহল্লায় মাদকের আখড়া তৈরি করেছিল: আইজিপি

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী

ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে রাষ্ট্রপতি