হোম > জাতীয়

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সুপ্রিম কোর্টে অর্ধদিবস বিচার কার্যক্রম বন্ধ

স্টাফ রিপোর্টার

জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রোববার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কার্যক্রম দিনের দ্বিতীয় ভাগে বন্ধ থাকবে। একই সঙ্গে চেম্বার কোর্টের কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে নেওয়া হয়েছে।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আজ ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে প্রধান বিচারপতি, নিজের পক্ষ থেকে এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, পাশাপাশি সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

বাংলাদেশের রাষ্ট্রীয় ও সাংবিধানিক ইতিহাসে জমির উদ্দিন সরকার একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১২ জুলাই সুপ্রিম কোর্টের উভয় বিভাগের আদালতের কার্যক্রম অর্ধবেলা, অর্থাৎ দিনের দ্বিতীয় ভাগে বন্ধ থাকবে। একই সঙ্গে চেম্বার কোর্টের কার্যক্রমও এদিন বন্ধ থাকবে।

নেপালে ভূমিধসে প্রাণহানির ঘটনায় স্পিকারের শোক

রাজধানীর যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আজ

বিকেলে বসছে সংসদের তৃতীয় অধিবেশন

জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

বৃষ্টি হতে পারে সারা দেশে

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী