হোম > জাতীয়

মে মাসে বাড়বে না জ্বালানি তেলের দাম, প্রজ্ঞাপন জারি

বিশেষ প্রতিনিধি

আগামী মে মাসে দেশের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের শক্তি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

বৃহস্পতিবার জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্যই বহাল থাকবে। ফলে মে মাসজুড়ে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকায় বিক্রি হবে।

জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে এবং ১ মে থেকে তা বলবৎ থাকবে।

প্রসঙ্গত, বিদ্যমান আইন অনুযায়ী সরকার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে একবার জ্বালানি তেলের দাম সমন্বয় করে থাকে।

এর আগে গত ১৮ এপ্রিল জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়েছিল। ওই সময় ডিজেলের দাম ১৫ শতাংশ বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়। অকটেনের দাম ১২০ থেকে বাড়িয়ে করা হয় ১৪০ টাকা। আর পেট্রলের দাম ১১৬ থেকে ১৩৫ টাকা ও কেরোসিনের দাম ১১২ বাড়িয়ে করা হয় ১৩০ টাকা।

এএস

প্রধানমন্ত্রীর সামনে বক্তব্যের সুযোগ না পাওয়ায় সেলিম ভূঁইয়ার ক্ষোভ

পিলারের কাছের মাটি অপসারণে পদ্মা সেতুর কোনো ঝুঁকি নেই: সেতুমন্ত্রী

প্রস্তাবিত বাজেট স্বপ্নবিলাসী, দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয়: মাহদী আমিন

ইসলামী ব্যাংক নিয়ে বিরোধী দলের উদ্দেশে যা বললেন আইনমন্ত্রী

সংসদে মামুনুল হক প্রসঙ্গে দেওয়া বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে: আইনমন্ত্রী

ওভেন ওনার কাছে কে চেয়েছে, পার্থকে বিরোধীদলীয় নেতা

তিন মাসে হাম ও উপসর্গে আক্রান্ত এক লাখ ছাড়ালো

যাত্রাবাড়ী এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান ডিএসসিসির