হোম > জাতীয়

সরকারের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা জ্বালানিমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি

গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষে সরকারের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সারা দেশের ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

শনিবার দুপুরে বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত এক মত বিনিময় সভায় সারা দেশ থেকে আগত ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিবৃন্দের কাছে এ আহ্বান জানান তিনি।

জ্বালানিমন্ত্রী বলেন, আপাতত তিন মাসের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে; তবে কোরবানি ঈদের আগে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনাক্রমে এ সময় সমন্বয় করা যেতে পারে। ব্যবসায়ী নেতৃবৃন্দ সরকারের সিদ্ধান্তসমূহ মেনে চলার আশ্বাস দেন।পাশাপাশি তারা সরকারের কাছে কিছু সুপারিশ ও দাবি পেশ করেন। মন্ত্রী সাময়িক সময়ের জন্য তাদের সরকারকে সহযোগিতার অনুরোধ করেন এবং তাদের দাবি সমূহ নিয়ে আলোচনার কথা বলেন।

মন্ত্রী বলেন, মন্ত্রিপরিষদের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক সরকারি প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং প্রয়োজনীয় সকল ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে; গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সকলকে এগিয়ে আসতে হবে।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠানগুলোকে মনিটরিংয়ের আওতায় আনতে হবে: শিক্ষামন্ত্রী

গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে বড় সংস্কার করা হচ্ছে: ববি হাজ্জাজ

শিক্ষাবিদ মাহমুদা বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯ কেজি স্বর্ণ উদ্ধার: বিমানের পাইলট-ক্রুসহ সবার তালিকা চাইল পুলিশ

দেশের মুখ উজ্জ্বল করবে আজকের শিশুরা: জুবাইদা রহমান

দেশের সব মাদরাসার জন্য সরকারের জরুরি নির্দেশনা

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে: প্রতিমন্ত্রী

‘ট্রাম্পের পা ধরেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী’

এলডিসি চ্যালেঞ্জ মোকাবিলায় এখনই প্রস্তুতির তাগিদ তথ্যমন্ত্রীর