হোম > জাতীয়

দক্ষ, স্বচ্ছ এবং জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার

দক্ষ, স্বচ্ছ এবং জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরও বেশি তৎপর হওয়ার নির্দেশনা দিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। কারণ হিসেবে প্রতিমন্ত্রী আরও বলেন, ভূমির প্রকৃত মালিক সাধারণ মানুষ বা জনগণ। তাদের সহযোগিতায় সর্বদা আপনাদের নিবেদিত থাকতে হবে। ভূমি ব্যবস্থাপনায় যারা নিয়োজিত আছেন, তাদের সেবকের ভূমিকায় কাজ করতে হবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর সাতরাস্তায় অবস্থিত ভূমি ভবন পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক (গ্রেড-১) ড. মো. মাহমুদ হাসান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) মো. এমদাদুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. আশ্রাফুল ইসলাম।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন ভূমি ভবনের ভূমি জাদুঘর, শিশু দিবাযত্ন কেন্দ্র, সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং সেল, ভূমি সেবা কেন্দ্র এবং ভূমি সেবা কল সেন্টার ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

এ বিভাগের কাজের গতিশীলতা বজায় রাখার নির্দেশ দিয়ে ভূমি প্রতিমন্ত্রী বলেন, দক্ষ, স্বচ্ছ এবং জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরও বেশি তৎপর হতে হবে। সব ধরনের কাজ দ্রুত নিষ্পত্তি করতে হবে। জনসেবার ক্ষেত্রে কোনোভাবেই দীর্ঘসূত্রতা কাম্য নয়।

এ সময় তিনি আরও বলেন, অফিসে আপনারা নিয়মিত যথাসময়ে উপস্থিত থাকবেন। অনুরুপভাবে নির্ধারিত সময়ে অফিস ত্যাগ করবেন। এসব বিষয়ে কর্মকর্তা -কর্মচারিদের সকলকে সচেতন হওয়ার জন্য নির্দেশ দেন প্রতিমন্ত্রী। এছাড়া দফতরের পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতিও গুরুত্বারোপ করেন তিনি।

যাত্রাবাড়ীতে ভবন থেকে পড়ে কিশোরের মৃত্যু

এমপি হওয়ার প্রস্তাব পেয়ে যা বলেছিলেন তাসনিম জারা

সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে হাসনাতসহ ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

এমপিদের ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লটের বিষয়ে যা বললেন চিফ হুইপ

সংসদ সদস্যদের জন্য গাড়ি চাইলেন হাসনাত আবদুল্লাহ

চীনের ‘ওয়ান চায়না পলিসি’তে মির্জা ফখরুলের সমর্থন

টেন্ডার বিরোধের জেরে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা, গ্রেপ্তার ৫

উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ

সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন

চিফ হুইপকে ব্ল্যাকমেইল: জামিন পেলেন অভিযুক্ত হাসান নাসিম