হোম > জাতীয়

ঐক্যবদ্ধভাবে কাজ করলে স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব

স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

দেশের সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আলোচনা-সমালোচনা ও গবেষণার নামে এমন কোনো কিছু করা যাবে না, যা মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো করে।

তিনি বলেন, আকাঙ্খা সীমাহীন হলেও, সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। ঐক্যবদ্ধভাবে সবাই মিলে দেশের জন্য কাজ করলে স্বনির্ভর বাংলাদেশ গঠন করা সম্ভব।

এর আগে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেন, ‘দীর্ঘ ১৮ বছর অনেক লড়াই সংগ্রাম হয়েছে, বিএনপি লড়াই চালিয়ে গেছে, মাথানত করে নাই। নতুন করে এক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছে প্রধানমন্ত্রী। তার নেতৃত্বেই বিনির্মিত হবে নতুন বাংলাদেশ।’

স্বাধীনতার ৫৫ বছর পরে আবারও স্বাধীনতাবিরোধী অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠছে উল্লেখ করে তিনি বলেন, ‘যারা পাকিস্তানি হানাদারদের সহযোগিতা করেছে, যারা দেশের মা বোনদের সম্ভ্রম হানিতে সহযোগিতা করেছে— সেই অপশক্তি আবার নানা ষড়যন্ত্র করছে।’ এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে বলেও জানান তিনি।

স্বচ্ছ প্রক্রিয়ায় শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে

চীন–বাংলাদেশ ভোকেশনাল রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় সমঝোতা

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হলে বাংলাদেশের কী লাভ, কী ঝুঁকি

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৫ জনের মৃত্যু

বাড়ছে তরুণ ও নারী উদ্যোক্তাদের সুযোগ

পীরগাছায় ভেজাল সারের কারখানার সন্ধান, মালামাল জব্দ

রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার

গ্যাসের ঘাটতিতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, বাড়ছে লোডশেডিং

ইস্টার্ন রিফাইনারিতে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে আইডিবি