হোম > জাতীয়

নুসরাতের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়: তোজাম্মেল হক

আমার দেশ অনলাইন

নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘটেনি বলে স্পষ্ট জানিয়েছেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম, ওঅ্যান্ডএম) মোহাম্মদ তোজাম্মেল হক। শুক্রবার গণমাধ্যমের সাথে আলাপকালে ঘটনাস্থল পরিদর্শনের কারিগরি পর্যবেক্ষণ তুলে ধরে তিনি এ কথা বলেন।

তোজাম্মেল হক জানান, ১১ নভেম্বর দিবাগত রাত অর্থাৎ ১২ নভেম্বর রাত ১২টা ১৮ মিনিটে অভিযোগ কেন্দ্রের মোবাইল ফোনে কল করে অগ্নিকাণ্ডের বিষয়টি জানানো হয়। খবর পাওয়ার সাথে সাথেই তারা ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন। পরবর্তীতে অফিসের দুজন লাইনম্যান ঘটনাস্থলে গিয়ে মিটার ও তার উদ্ধার করেন।

অগ্নিকাণ্ডের কারণ ব্যাখ্যা করতে গিয়ে পল্লি বিদ্যুতের এই কর্মকর্তা বলেন, ‘উদ্ধার করা মিটারের কেবল বাইরের প্লাস্টিক কভারটি পুড়ে গেছে, কিন্তু ভেতরের সার্কিটটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বাইরের আগুনের তাপেই মিটারের প্লাস্টিক কভারটি পুড়েছে। এ ছাড়া গ্রাহক প্রান্তে বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবহৃত সার্ভিস ড্রপ কেবলটিও অক্ষত রয়েছে।’

শর্ট সার্কিট না হওয়ার পেছনে আরো কারিগরি যুক্তি তুলে ধরে তিনি জানান, ওই লাইনের ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারের কোনো ফিউজ কাটেনি। এমনকি গ্রাহকের মেইন সুইচে থাকা কাট-আউটে প্রায় তিন অ্যাম্পিয়ারের যে ফিউজটি লাগানো ছিল, সেটিও অক্ষত রয়েছে। তিনি বলেন, যদি কোনো শর্ট সার্কিট ঘটত, তবে সেখানে প্রচুর পরিমাণে কারেন্ট প্রবাহিত হতো এবং মেইন সুইচের ফিউজটি কেটে যেত। কিন্তু আমি নিজে এসে দেখেছি ফিউজটি অক্ষত আছে এবং এর ছবিও সংরক্ষণ করেছি।

সব দিক বিবেচনা করে বিদ্যুৎ প্রান্ত থেকে কোনো শর্ট সার্কিট ঘটার সম্ভাবনা নেই উল্লেখ করে তোজাম্মেল হক জানান, অগ্নিকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে।

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন, ৩০ টাকা কেজি চাল কিনছেন পোশাকশ্রমিকরা

উপকূলীয় সুরক্ষায় ৩৭৪ কোটি টাকা সহায়তা পাচ্ছে বাংলাদেশ

শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

জলবায়ু অর্থায়নে অনুদান বাড়ানো ও ঋণের বোঝা কমানোর আহ্বান সাইমন স্টিলের

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৫৫

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু

টানা পাঁচ মাস বিদ্যুৎ নেই যে ৩৫ গ্রামে