হোম > জাতীয়

এনবিআরের বরখাস্ত হওয়া আরও এক কর্মকর্তাকে পুনর্বহাল

স্টাফ রিপোর্টার

অর্ন্তবর্তী সরকারের আমলে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব প্রশাসন পৃথকীকরণে জারি করা অধ্যাদেশের বিরোধিতা করে আন্দোলনে সংগঠকের ভূমিকা পালন করার দায়ে অভিযুক্ত আরও এক কর্মকর্তাকে চাকুরিতে পুনর্বহাল করেছে সরকার। অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব) সুলতানা হাবীবকে তিন বছরের জন্য বেতন গ্রেডের তিন ধাপ অবনমিতকরণের মাধ্যমে পুনর্বাহালের আদেশ জারী করা হয়েছে।

সোমবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। ১৯ এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে আইআরডি সচিব আবদুর রহমান এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। পদাধিকার বলে আইআরডি সচিব এনবিআরের চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব পালন করছেন।

গত বছরের ১২ মে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ-২০২৫ জারী করে সরকার। ওই অধ্যাদেশের বিরোধিতা করে ‘এনবিআর সংস্কার পরিষদের’ ব্যানারে এনবিআর কর্মকর্তাদের একটি অংশ আন্দোলনে অংশ নেন। আন্দোলনের এক পর্যায়ে সংস্থার চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণের দাবিতে ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি ঘোষণা করেন তারা। আন্দোলনকারীরা আমদানি-রপ্তানি কার্যক্রমও বন্ধ ঘোষণা করে।

ওই আন্দোলনে অতিরিক্ত কমিশনার সুলতানা হাবীব সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসআপে বেশকিছু বার্তা প্রদান করেন। এসব বার্তার মধ্যে রয়েছে-‘সরি ম্যাডাম, আজকে আর তাকে কিছু বলার প্রয়োজন ছিল না। শুধু সাহস করে অসহযোহিতা করলেই হতো।’ আন্দোলন কর্মসূচির অংশ হিসাবে এনবিআর চেয়ারম্যানকে অসহযোগিতার ঘোষণা দিয়েছিলেন আন্দোলনকারীরা। কিন্তু কোনো একজন কর্মকর্তা সে আন্দোলনে সাড়া না দেওয়ার প্রেক্ষিতে ওইা বার্তাটি দিয়েছিলেন সুলতানা হাবীব। আন্দোলন চলাকালীন সময়ে ৬ কর্মকর্তাকে বদলি করা হয়। ওই বদলির বিরোধিতা করে তিনি ম্যাসেজে লিখেন, ‘ উদ্দেশ্যপ্রণোদিত ও নিপীড়নমূলক এই বদলি আদেশ বাতিল চাই।’ এছাড়া তিনি আরও এক বার্তায় লিখেন, ‘ঢাকাস্থ অফিসের জন্য আজকেই মার্চ টু এনবিআর’।

এরমাধ্যমে বেআইনি কর্মসূচি পালনে উদ্বুদ্ধ করার মাধ্যমে দেশের রাজস্ব আহরণ কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে সংগঠকের ভূমিকায় অবতীর্ণ হয়ে সরকারি কর্মচারি চাকরি বিধিমালা অনুযায়ী অসদাচরণ হিসাবে শাস্তিযোগ্য অপরাধ করেছেন মর্মে অভিযোগ আনা হয়। এরইপ্রেক্ষিতে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং শুনানি অনুষ্ঠিত হয়। এতে দোষি প্রমাণিত হন সুলতানা হাবীব। লঘুদণ্ড হিসাবে তিন বছরের জন্য বেতন গ্রেড তিনধাপ অবনমন করে তাকে চাকুরিতে পুনর্বহাল করা হয়।

আন্দোলনে অংশ নেওয়ার কারণে ইতোপূর্বে যাদের বরখাস্ত করা হয়েছিল তাদের অধিকাংশকে লঘুদণ্ড দিয়ে চাকুরিতে পুনর্বাহাল করা হয়েছে। যে অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলন হয়েছে সেটি সংসদের প্রথম অধিবেশনে অনুমোদন না হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে। অবশ্য বাতিল হলেও আগামীতে আরও পর্যালোচনা করে সংশোধনসাপেক্ষে নতুন বিল সংসদে উপস্থাপন করার কথা বলছে সরকার।

উত্তর-পশ্চিমাঞ্চলে ফের তাপপ্রবাহ, বাড়বে ভ্যাপসা গরম

এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানা গেল

মুলতবি প্রস্তাব নিয়ে বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বাহাস

টোলারবাগ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশ সফরে নতুন নির্দেশনা

ভোলায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি

সংসদে বলা হচ্ছে তেলের সংকট নেই, অথচ বাইরে মানুষ হাহাকার করছে

দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

এপ্রিলের ১৯ দিনেই রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার

মন্ত্রণালয়ে দুর্নীতি করলে ২৪ ঘণ্টাও থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী