হোম > জাতীয়

শহীদ পরিবারের মূল্য না থাকলে অন্তর্বর্তী সরকারের কোনো মূল্য থাকবে না: মৎস্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ও তাদের পরিবারকে দেশের সম্পদ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, অন্তর্বর্তী সরকারের কোনো মূল্য থাকবে না যদি আপনাদের কোন মূল্য না থাকে।

উপদেষ্টা রোববার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘কেমন আছে গণঅভ্যুত্থানে নারী শহীদ পরিবার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আর যদি আহত ও শহীদ পরিবারকে যথাযথ মূল্যায়ন করা না হয় তাহলে তাদের সাথে বেইমানি করা হবে।

উপদেষ্টা বলেন, মহান মুক্তিযুদ্ধে নারী শহীদদের নাম পাওয়া যায়নি, বীরাঙ্গনাদের নাম পাওয়া যায়। নারীরাও মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিল কিন্তু তালিকায় তাদের নাম ছিল না। তাই জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত নারী ও আহত শহীদ নারীদের যদি ভুলে যাই তাহলে ইতিহাসে আরও একটি বড় ভুল করা হবে। এখনো জুলাই-আগস্টে আন্দোলনে অংশগ্রহণকারী নারীদের স্বীকৃতির জন্য আন্দোলন করতে হচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী নারী শহীদ পরিবারের সদস্যরা তাদের স্বজনদের নিয়ে স্মৃতিচারণ করেন। কীভাবে আন্দোলনে শহীদ হলো, এখন কী অবস্থায় জীবনযাপন করছেন শহীদ পরিবারগুলো, এসব নিয়ে কথা বলেন তারা।

দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামের সভাপতিত্বে এবং সাংবাদিক ইমরান মাহফুজের সঞ্চালনায় এসময় আরো বক্তৃতা করেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি সাঈদ ফেরদৌস, সুপ্রিমকোর্টের এটর্নি জেনারেল আরিফ খান।

উল্লেখ্য, অনুষ্ঠানে প্রতিটি শহীদ পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সম্মাননা ও তাদের স্বজনদের একটি করে দেয়ালে টাঙানো স্কেচ ফ্রেম উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০ জন নারী শহীদের পরিবার।

এমএস

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান