হোম > জাতীয়

খালেদা জিয়ার মৃত্যুতে ইরানী দূতাবাসের শোকবার্তা

সিনিয়র রিপোর্টার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশে অবস্থিত ইরানি দূতাবাস।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি, পাশাপাশি বিএনপির নেতৃত্ব ও সদস্যদের প্রতি ইরান গভীর সমবেদনা জানাচ্ছে।

বিবৃতিতে বলা হয়, বেগম খালেদা জিয়া ছিলেন একজন বিশিষ্ট জাতীয় নেতা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং তার রাজনৈতিক জীবনে গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও জনজীবনে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্বকালীন সময়ে পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ ও ইরানের ইসলামি প্রজাতন্ত্রের মধ্যে গঠনমূলক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় ছিল।

দূতাবাস তার পরিবারবর্গের প্রতি, বিশেষ করে তার ছেলে তারেক রহমানের প্রতি, পাশাপাশি তার সহকর্মী ও সমর্থকদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করছে।

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী