হোম > জাতীয়

লঞ্চের ভাড়া প্রতি কিলোমিটারে কত বাড়ল?

আমার দেশ অনলাইন

দেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী নৌযানের যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার।

মঙ্গলবার (৫ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নতুন ভাড়ার হার ঘোষণা করা হয়। জনস্বার্থে পুনর্নির্ধারিত এই ভাড়া গতকাল থেকেই কার্যকর করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯-এর বিধি ২৭ মোতাবেক যাত্রীভাড়া বৃদ্ধি করা হয়েছে।

পুনর্নির্ধারিত হার অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২.৭৭ টাকা থেকে ১৮ পয়সা বাড়িয়ে ২.৯৫ টাকা করা হয়েছে।

১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য জনপ্রতি ভাড়া ২.৩৮ টাকা থেকে ১৪ পয়সা বাড়িয়ে ২.৫২ টাকা নির্ধারণ করা হয়েছে।

জনপ্রতি সর্বনিম্ন যাত্রীভাড়া ২৯ টাকা থেকে ৩ টাকা বাড়িয়ে ৩২ টাকা করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ছন্দা পালের সই করা প্রজ্ঞাপনটি এরইমধ্যে সংশ্লিষ্ট সব বিভাগে অবগতির জন্য পাঠানো হয়েছে। একইসঙ্গে প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটে প্রকাশ এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপলোডের নির্দেশনা দেয়া হয়েছে।

ভাড়া পুনর্নির্ধারণের এই সিদ্ধান্ত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এবং লঞ্চ মালিক সমিতিসহ সংশ্লিষ্ট সব পক্ষকে জানিয়ে দেয়া হয়েছে।

রোহিঙ্গাদের ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা আরো জোরদার হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদিতে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাল দূতাবাস

রিয়াদে বিমানবন্দর বন্ধ, ঢাকায় আটকা তিন হাজার যাত্রী

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি

দুর্গাপূজা উপলক্ষে চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, বাড়ছে কোচ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে আমরণ অনশন নিয়োগ বঞ্চিতদের

বিএনপি আমার ক্যারিয়ার শেষ করে দিতে চেয়েছিল: রুমিন ফারহানা

জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

‘আলেমদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে, তবে আমরা ঐক্যবদ্ধ আছি ও থাকব’

চার মূল্যস্তরে ১২ দামে সিগারেট, ব্র্যান্ড বদলের সুযোগ ব্যাপক