হোম > জাতীয়

শিক্ষা অফিস ও প্রতিষ্ঠানের ওয়েবসাইট হালনাগাদে মাউশির নির্দেশনা

স্টাফ রিপোর্টার

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন অফিসসমূহের আঞ্চলিক কার্যালয় এবং সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের নিজস্ব ওয়েবসাইট তৈরি/হালনাগাদকরণের বিষয়ে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে।

সোমবার মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান স্বাক্ষরিত এক নোটিশে এই নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়, অত্র অধিদপ্তরের আওতাধীন ‘অফিসসমূহ আঞ্চলিক কার্যালয়/জেলা/উপজেলা/থানা’ এবং ‘সরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ’ এর অনেকের নিজস্ব ওয়েবসাইট নেই এবং যাদের আছে তাদের হালনাগাদ নেই। এমতাবস্থায়, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক জাতীয় তথ্য বাতায়ন (www.bangladesh.gov.bd) এর অধীন সরকারি প্রতিষ্ঠানসমূহ সরকারি আর্থিক ব্যয় সংকোচনের স্বার্থে আলাদাভাবে দপ্তরের নিজস্ব ব্যয়ে ওয়েবসাইট তৈরি না করে স্ব-স্ব প্রতিষ্ঠানের ওয়েবসাইটসমূহ আবশ্যিকভাবে জাতীয় তথ্য বাতায়ন ফ্রেমওয়ার্ক এর আওতায় তৈরি করবে এবং তাদের প্রয়োজনীয় তথ্য নিয়মিতভাবে হালনাগাদ করবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল, স্কুল এন্ড কলেজ এবং কলেজ) ওয়েবসাইট তৈরি/হালনাগাদকরণের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট নেই বা থাকলেও হালনাগাদ নেই।

মাউশির নির্দেশনায় বলা হয়, প্রতিষ্ঠানসমূহের ওয়েবসাইটে প্রতিষ্ঠান পরিচিতি, প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি ও স্বীকৃতি, শ্রেণি ও লিঙ্গভিত্তিক শিক্ষার্থীর তথ্য, শ্রেণিভিত্তিক অনুমোদিত শাখার তথ্য, পাঠদান সংক্রান্ত তথ্য (শিক্ষক, শিক্ষিকার নামসহ পূর্ণাঙ্গ রুটিন, পাঠ্যসূচি, বিবিধ নোটিশ ইত্যাদি), এমপিও, প্রতিষ্ঠানের ফোন/মোবাইল নম্বরসহ যোগাযোগের ঠিকানা, তথ্য সেবা কেন্দ্রের ঠিকানা ও মোবাইল নম্বর, অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার ঠিকানা ও মোবাইল নম্বর, প্রতিষ্ঠান প্রধানসহ সকল শিক্ষক-কর্মচারীর তথ্য, ব্যবস্থাপনা কমিটির তথ্য হালনাগাদ রাখতে হবে।

এমতাবস্থায়, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নিজস্ব ওয়েবসাইট তৈরি/হালনাগাদ করে প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ওয়েবঠিকানা মাউশি অধিদপ্তরের DSHE/EMIS এর IMS মডিউলে (www.emis.gov.bd) প্রদান করার জন্য অনুরোধ করা হয়েছে।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের