হোম > জাতীয়

সংসদে বিরোধী দলীয় এমপির দাবিতে স্পিকারের সুপারিশ

আমার দেশ অনলাইন

জাতীয় সংসদে সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের বক্তব্যকে কেন্দ্র করে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদে বিরোধীদলীয় এই এমপির বিভিন্ন দাবি ও প্রস্তাবে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ নিজেই সংশ্লিষ্ট মন্ত্রীদের প্রতি সুপারিশ করেন।

এদিন নির্ধারিত পাঁচ মিনিটের বক্তব্যে মোহাম্মদ আবুল হাসান তার নির্বাচনি এলাকার দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি কানাইঘাট ও জকিগঞ্জকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্মৃতিবিজড়িত এলাকা হিসেবে তুলে ধরেন।

এমপির বক্তব্য শুনে স্পিকার আবেগতাড়িত হয়ে পড়েন। তিনি একাত্তরের স্মৃতিচারণ করে আটগ্রাম, চারিগ্রামসহ বিভিন্ন স্থানের কথা উল্লেখ করেন এবং জানান, এসব এলাকায় তিনি সরাসরি যুদ্ধে অংশ নিয়েছিলেন। ১৯৭১ সালের ২১ ও ২২ নভেম্বরের সম্মুখযুদ্ধের স্মৃতিও তুলে ধরেন তিনি।

বক্তব্যের গুরুত্ব বিবেচনায় স্পিকার সিলেট-৫ আসনের এমপিকে অতিরিক্ত তিন মিনিট সময় প্রদান করেন।

মোহাম্মদ আবুল হাসান তার বক্তব্যে মুক্তিযুদ্ধের শহীদ ও বীর সেনানীদের স্মরণ করে বলেন, সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়েই দেশের প্রথম অঞ্চল হিসেবে হানাদারমুক্ত হয়েছিল। কানাইঘাট ও জকিগঞ্জের মাটি ও মানুষের সঙ্গে মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস জড়িয়ে আছে। এই ইতিহাস সংরক্ষণে সরকারের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তিনি।

এমপি জকিগঞ্জকে দেশের প্রথম এবং কানাইঘাটকে দ্বিতীয় মুক্তাঞ্চল হিসেবে ঘোষণার জোর দাবি জানান। তিনি বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে জকিগঞ্জ মুক্ত হয় এবং পরদিন ২২ নভেম্বর তার ও মেজর হাফিজদের নেতৃত্বে কানাইঘাট শত্রুমুক্ত হয়।

এ ছাড়া তিনি দুই উপজেলার অন্যতম প্রধান সমস্যা হিসেবে নদীভাঙনকে চিহ্নিত করেন। সুরমা ও কুশিয়ারা নদীর ভাঙন রোধে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিশেষ করে জকিগঞ্জের শেওলা সড়ক ও কানাইঘাটের বোরহানউদ্দিন সড়কের দ্রুত সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।

স্বাস্থ্যসেবার দুরবস্থার চিত্র তুলে ধরে তিনি দুই উপজেলার হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় জনবল সংকট নিরসনের দাবি জানান।

এমপির মোট আট মিনিটের বক্তব্য শেষে স্পিকার সংসদে উপস্থিত সড়ক পরিবহনমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এলাকা জকিগঞ্জের প্রতি আপনারা বিশেষ দৃষ্টি রাখবেন। এই এলাকার উন্নয়নের জন্য আমিই সুপারিশ করছি।

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ