হোম > জাতীয়

৯০ দিনের মধ্যে হাদি হত্যার বিচার সম্পন্ন হবে

ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা

আতিকুর রহমান নগরী

শরিফ ওসমান হাদি (ফাইল ছবি)

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার নিজের ফেসবুক পোস্টে এই তথ্য জানান তিনি।

আসিফ নজরুল তার পোস্টে লেখেন, শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ এর ১০ ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে।

এর আগে, শরিফ ওসমান হাদি হত্যার বিচার প্রক্রিয়া শেষ করতে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানায় ইনকিলাব মঞ্চ। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

জাবের বলেন, এই হত্যাকাণ্ডের জন্য একটি দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করতে হবে। প্রয়োজনে আন্তর্জাতিক পেশাদার তদন্ত সংস্থার সহায়তা নিতে হবে। কোনো তথাকথিত ‘বন্দুকযুদ্ধ’ নয়-আমরা চাই প্রকাশ্য বিচার।

বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ সংস্কার, অর্থনীতি ও আওয়ামী লীগের ভবিষ্যৎ

‘জুলাই না হলে মন্ত্রী হতে পারতাম না’; এমপিদের বেতন প্রদানের দাবিতে নুরের সংহতি

ঢাকায় অন্তর্ভুক্ত হচ্ছে পূর্বাচল, এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের খসড়া

একদিনেই রাজধানীসহ তিন স্থানে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ

দেশের রিজার্ভ কত বিলিয়ন ডলার, জানালো কেন্দ্রীয় ব্যাংক

প্রাথমিকে শিক্ষক নিয়োগে সুপারিশপ্রাপ্তদের লাগাতার কর্মসূচি ঘোষণা

ইউজিসির সদস্য অধ্যাপক ড. তানজিম উদ্দিন খানের পদত্যাগ

রানা প্লাজা ট্র্যাজেডি: বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত বিচার নিষ্পত্তির দাবি

শুক্রবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সংসদীয় শিষ্টাচার মানতে এমপিদের কড়া নির্দেশ স্পিকারের