হোম > জাতীয়

প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল

কূটনৈতিক রিপোর্টার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সৌদি আরব সফর বাতিল হয়েছে। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে অনুষ্ঠেয় ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভে (এফআইআই নাইন) যোগ দিতে আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর ড. ইউনূসের সৌদি আরব সফরে যাওয়ার কথা ছিল।

প্রধান উপদেষ্টার সৌদি আরব সফর বাতিলের বিষয়টি আমার দেশকে নিশ্চিত করে প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আসন্ন বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টার পরিবর্তে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকী।

কর্মকর্তারা জানান, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও আগামী নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণে প্রধান উপদেষ্টা সৌদি আরব সফরের সিদ্ধান্ত বাতিল করেন।

গত জুলাইয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন। এরপর প্রধান উপদেষ্টার সৌদি আরব সফর নিয়ে প্রস্তুতি শুরু হয়। ইতোমধ্যে এ সফর নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

যোগাযোগ খাতে মার্কিন বিনিয়োগ-সহায়তার আশা মন্ত্রীর, দৃঢ় প্রত্যয় রাষ্ট্রদূতের

ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

দেশে ৫ দিনে ১১৭ বিল পাসের রেকর্ড এই প্রথম: চিফ হুইপ

ব্যাংকগুলোকে ছেঁড়া-ফাটা নোট গ্রহণে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

গণতন্ত্র একটি আস্থার জায়গা: চিফ হুইপ

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জার্মানি ও সুইডেন রাষ্ট্রদূতের পৃথক বৈঠক

রাজধানীতে ‘কিশোর গ্যাং নেতা ইমনকে’ কুপিয়ে হত্যা

ধর্ম অবমাননার নামে দেশে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবে না

১৭ এপ্রিল হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আটকে পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালি পাড়ি দিতে পারবে