হোম > জাতীয়

‘দালালদের কথা শুনবেন না স্যার’

ঢাবি সংবাদদাতা

পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে জাতীয় ঈদগাহে উপস্থিত মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তাকে কাছে পেয়ে মুসল্লিরা ছিলেন বেশ উৎফুল্ল। তাদের মধ্য থেকে একজন চিৎকার করে বলে ওঠেন, ‘দালালদের কথা শুনবেন না স্যার’। ওই মুসল্লি একথা পুনরাবৃত্তি করতে থাকেন।

ড. ইউনূস হাসিমুখে হাত নেড়ে শুভেচ্ছা জানান। তবে কারো কোনো বক্তব্যের জবাব দেননি। এ সময় দুই হাত মুষ্টিবদ্ধ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

শনিবার জাতীয় ঈদগাহে এ দৃশ্য দেখা যায়। এ সংক্রান্ত বিভিও অনলাইনে ছড়িয়ে পড়েছে।

ওই সময় আবার কেউ কেউ চিৎকার করে বলতে থাকেন, ‘স্যার পাঁচ বছর, স্যার পাঁচ বছর’।

সকাল সাড়ে সাতটায় রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এই জামাতে উপস্থিত ছিলেন ড. ইউনূস। নামাজ শেষে ঈদগাহে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের আগে তিনি দেশের জনগণের জন্য দোয়া চেয়েছেন।

এমএস

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত