হোম > জাতীয়

ঢাকায় অন্তর্ভুক্ত হচ্ছে পূর্বাচল, এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের খসড়া

মন্ত্রিসভার পঞ্চম বৈঠক

আমার দেশ অনলাইন

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার পঞ্চম বৈঠকে গুরুত্বপূর্ণ পাঁচটি প্রস্তাব নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত হিসেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। পাশাপাশি এলাকাটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা ওয়াসার আওতায় আনা হবে। প্রশাসনিক জটিলতা দূর করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সংশ্লিষ্ট অংশ ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে। সরকারের মতে, এর ফলে পূর্বাচলে নাগরিক সেবা, নিরাপত্তা ও নগর ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।

এছাড়া আন্তর্জাতিক দিবসের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘জাতীয় চা দিবস’ ৪ জুনের পরিবর্তে প্রতি বছর ২১ মে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) ঘোষিত আন্তর্জাতিক চা দিবসের সঙ্গে মিল রেখেই এ পরিবর্তন আনা হয়েছে।

পুঁজিবাজার ও বীমা খাতে দক্ষ জনবল নিয়োগের সুযোগ বাড়াতে দুটি গুরুত্বপূর্ণ আইন সংশোধনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগে বিদ্যমান সর্বোচ্চ বয়সসীমা তুলে দেওয়া হচ্ছে। সরকারের মতে, এতে অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিদের নিয়োগে আর কোনো বাধা থাকবে না।

অন্যদিকে, সংসদ সদস্যদের জন্য বড় ধরনের পরিবর্তন হিসেবে শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘The Members of Parliament (Remuneration and Allowances) (Amendment) Act, 2026’-এর খসড়া এ সংক্রান্ত বিধান বাতিলের লক্ষ্যে চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

মন্ত্রিসভার এসব সিদ্ধান্ত বাস্তবায়িত হলে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, নাগরিক সেবার উন্নয়ন এবং সরকারি ব্যয়সংকোচনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

এসআর

ওভেন ওনার কাছে কে চেয়েছে, পার্থকে বিরোধীদলীয় নেতা

তিন মাসে হাম ও উপসর্গে আক্রান্ত এক লাখ ছাড়ালো

যাত্রাবাড়ী এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান ডিএসসিসির

বৈষম্যমুক্ত করতে অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর বিষয়ে যা বললেন স্পিকার

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম: সেনাপ্রধান

ঢাকায় একটি কোম্পানির মাধ্যমে প্রতিটি রুটে গণপরিবহন পরিচালনা করা হবে: সড়কমন্ত্রী

সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে

ভবিষ্যৎ মহামারি ও সংক্রামক প্রতিরোধে প্রস্তুতি নিচ্ছে সরকার

দেশীয় ফলের বিলুপ্ত প্রজাতি ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছি