হোম > জাতীয়

দৈনিক আমার দেশ-এর সংবাদ সম্মেলন কাল

স্পোর্টস রিপোর্টার

সংবাদ সম্মেলন করতে যাচ্ছে দৈনিক আমার দেশ পত্রিকা। কাল শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে পত্রিকাটির সংবাদ সম্মেলন। এতে বক্তব্য রাখবেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমান।

ছাত্রজনতার গণঅভ্যুত্থানপরবর্তী মুক্ত পরিবেশে দৈনিক আমার দেশ পত্রিকা পুনঃপ্রকাশ হতে যাচ্ছে ২২ ডিসেম্বর। এই উপলক্ষে অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলন।

২০০৪ সালে বাজারে আসে দৈনিক আমার দেশ পত্রিকা। ২০১৩ সালের ১১ এপ্রিল আওয়ামী লীগ সরকার পত্রিকাটির প্রকাশনা বন্ধ করে দেয়। এর আগে ২০১০ সালের জুনেও ১০ দিনের জন্য পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়েছিল।

আওয়ামী রোষানলে পড়ে দুইবার গ্রেপ্তার হন দৈনিক আমার দেশের সম্পাদক ড. মাহমুদুর রহমান। সাড়ে তিন বছর কারা নির্যাতন ভোগ করার পর ২০১৬ সালের নভেম্বরে জামিন পেয়ে সাড়ে ৫ বছর নির্বাসিত জীবন কাটাতে বাধ্য হন। গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর দেশে ফিরে পত্রিকাটি পুনঃপ্রকাশের উদ্যোগ নেন ড. মাহমুদুর রহমান।

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী