হোম > জাতীয়

গণমাধ্যমে বিভ্রান্তির অভিযোগ সংস্কৃতি উপদেষ্টার

স্টাফ রিপোর্টার

কাপাসিয়ায় নাটক মঞ্চায়নে বাধা দেওয়ার ঘটনা নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রতিবেদন করা হয়েছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

কাপাসিয়ায় নাটকটির মঞ্চায়নে বাধার ঘটনায় প্রকৃত তথ্য তুলে ধরে শনিবার (৫ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে উপদেষ্টা লেখেন, ‘কালকে থেকে অনেক লেখালেখি হলো একটা রিপোর্টকে কেন্দ্র করে। মুসল্লি, ইমাম সবাইকে জড়িয়ে রিপোর্ট বানানো হলো। বলা হলো- আজীবন এখানে নাটক নিষিদ্ধ থাকবে। ডেকোরেটরের লোকজন এসে স্টেজ খুলে নেওয়ার কথা বলা হলো। অথচ কালকে রাতে আয়োজকরাই বললেন, ওই স্টেজ বানানোই হয়নি। এবং তারা পরিষ্কার বলেছেন, স্থানীয় সিনিয়র-জুনিয়রের বিরোধে এটা ঘটেছিল। কোনো মুসল্লি হুমকি দেওয়ার প্রশ্নই আসে না। আজীবন নাটক নিষিদ্ধ তো দূর কি বাত। ইমাম স্পষ্ট বললেন, তিনি এ রকম কোনো কথাই বলেননি। বরং তিনি সমাজের বিভিন্ন অংশের সহাবস্থানের প্রতি শ্রদ্ধাশীল একজন মানুষ।’

সাংবাদিকদের উদ্দেশে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা লেখেন, ‘সাংবাদিক ভাই-বোনদের প্রতি অনুরোধ, সেনসেশন তৈরি করার জন্য ভুলভাল কিছু লিখবেন না। আপনাদের সহযোগিতা দেশের দরকার। আপনাদের নিজেদের ক্রেডিবিলিটির জন্যও এটা দরকার।’

বিষয়টি দ্রুততার সঙ্গে সমাধান করে শনিবার নাটকটি মঞ্চস্থ হয়েছে উল্লেখ করে উপদেষ্টা ফারুকী লেখেন, ‘যা-ই হোক, স্থানীয় জনগণ, পলিটিক্যাল স্টেকহোল্ডারস, ইউএনও, পুলিশ এবং সবার সহযোগিতায় দ্রুততার সঙ্গে এটা সমাধান হলো। আজকে নাটকটা অভিনীত হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ ছুটি ভুলে কাজ করার জন্য।’

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ