হোম > জাতীয়

আগস্টের শেষ সপ্তাহে বাংলাদেশ থেকে শ্রমিক যাবে মালয়েশিয়ায়: মাহদী আমিন

আমার দেশ অনলাইন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি

আগামী আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকেই বোয়েসেলের মাধ্যমে বাংলাদেশ থেকে নতুন কর্মী যাবে মালয়েশিয়ায়। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর মুখপাত্র এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

মালয়েশিয়া সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি হন মাহদী আমিন।

এ সময় তিনি বলেন, বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা এবং স্বচ্ছতার সঙ্গে স্বল্প খরচে কর্মী পাঠানোর প্রক্রিয়া দ্রুত শেষ করতে উভয় দেশের উচ্চপর্যায়ে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বোয়েসেলর মাধ্যমে স্বল্প খরচে আগস্টের শেষ সপ্তাহ থেকেই নতুন কর্মী আসা শুরু করবে। সরকার শ্রমবাজারকে সিন্ডিকেটমুক্ত ও স্বচ্ছ রাখতে বদ্ধপরিকর—যাতে সাধারণ কর্মীরা কম খরচে নিরাপদে মালয়েশিয়ায় আসতে পারেন সে চেষ্টা অব্যাহত রাখতে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

কৃষির তিন প্রকল্পে নতুন পিডি

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করবে: অধিকার

রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ কবে আসবে, জানাল রোসাটম

দেশীয় শিল্পের বিকাশে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হবে: টুকু

বিশ্বমঞ্চে বাংলাদেশি স্থপতিদের তুলে ধরতে চায় সরকার: মাহ্‌দী আমিন

পদত্যাগকারী এমপি কি বিচারের মুখোমুখি হয়েছেন, প্রশ্ন মারদিয়া মমতাজের

কর্মসংস্থান সৃষ্টিতে ব্যতিক্রমী উদ্যোগ নিচ্ছে সরকার

ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য: মঈন খান

চতুর্থ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই: আমিনুল হক

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির