হোম > জাতীয়

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন গ্রেডের ১১টি পদের নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। মে ও জুন ২০২৫ মাসব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত ২৫ মে ২০২৫ তারিখে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ-এর সভাপতিত্বে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও অংশগ্রহণমূলক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ নির্দেশনা প্রদান করা হয়। এর মধ্যে পরীক্ষাকেন্দ্রে আসন বিন্যাস ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত ছিল।

লিখিত পরীক্ষার সময়সূচি

৩০ মে ২০২৫ (শুক্রবার), সকাল ১০:০০টা

কেন্দ্র: ইডেন মহিলা কলেজ, ঢাকা

পদ: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

৩১ মে ২০২৫ (শনিবার), বিকাল ৩:০০টা

কেন্দ্র: একই প্রতিষ্ঠান

পদসমূহ: কম্পিউটার অপারেটর, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর

২১ জুন ২০২৫ (শনিবার), সকাল ১০:০০টা

কেন্দ্র: ইডেন মহিলা কলেজ, ঢাকা

পদসমূহ: কানুনগো, ক্যাশিয়ার, একাউন্টস অ্যাসিস্ট্যান্ট, সার্ভেয়ার, চেইনম্যান ও অফিস সহায়ক

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা

পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রের তালিকা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইট www.bba.gov.bd-এ প্রকাশ করা হয়েছে।

প্রার্থীদের মোবাইলে SMS-এর মাধ্যমে পরীক্ষার সময়সূচি জানিয়ে দেয়া হয়েছে।

প্রার্থীদের নির্ধারিত তারিখে প্রবেশপত্রে উল্লিখিত শর্তাবলি মেনে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার এক ঘণ্টা আগে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

সেতু কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষাসমূহ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি

যুক্তরাষ্ট্রে যেসব কারণে বাতিল হতে পারে শিক্ষার্থী ভিসা

প্রথম হজ ফ্লাইটে মক্কা রুটে যাত্রীসেবায় নতুন গতি

৫ অঞ্চলে শিলাবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু

সারা দেশে বজ্রপাতে ১২ জনের প্রাণহানি

এসএসসি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

ফ্যামিলি কার্ডসহ দুই মাসে যেসব উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত

১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ১০ হাজার টাকা ঋণ সুদসহ মওকুফ