সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরো সাতজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হামসদৃশ উপসর্গ দেখা দেওয়া রোগী এবং নিশ্চিত হামে আক্রান্ত মিলিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩১৫ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত হামসদৃশ উপসর্গে মোট ১ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে একই উপসর্গ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৫৭ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৫১ জন। অন্যদিকে, একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৬৪ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৬৯৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর আরো জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত হামসদৃশ উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১ হাজার ৪৬৮ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৩০১ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে গত ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এ রোগে প্রাণ হারিয়েছেন ১০৫ জন।
এমএমআর